শ্রীলঙ্কায় ট্রেনে কাটা পড়ে ৬ হাতির মৃত্যু

শ্রীলঙ্কায় ট্রেনের সঙ্গে ধাক্কায় অন্তত ৬টি হাতির মৃত্যু হয়েছে। এ সময় ট্রেনটিও লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় ট্রেনে থাকা কোনো যাত্রী হতাহত হয়নি।

রাজধানী কলম্বো থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১০ মাইল) পূর্বে হাবারানার একটি বন্যপ্রাণী সংরক্ষণাগারের কাছ দিয়ে এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। এ সময় এটি একটি হাতির পালকে ধাক্কা দেয়।

পুলিশ জানিয়েছে, ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বন্যপ্রাণী কর্তৃপক্ষ দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুটি হাতির চিকিৎসা দিচ্ছে।

শ্রীলঙ্কায় হাতি হত্যা বা ক্ষতি করা একটি ফৌজদারি অপরাধ। দ্বীপ রাষ্ট্রটিতে আনুমানিক সাত হাজার বন্য হাতি রয়েছে। বৌদ্ধ সংস্কৃতিতে গুরুত্বের কারণে এই প্রাণীগুলোকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয়।

২০১৮ সালের সেপ্টেম্বরে একই এলাকায় একই রকম দুর্ঘটনায় দুটি বাচ্চা হাতি ও তাদের গর্ভবতী মা মারা যায়।

তারপর থেকে কর্তৃপক্ষ ট্রেন চালকদের গতিসীমা মেনে চলার নির্দেশ দিয়েছে। যাতে হাতিরা লাইন অতিক্রমকারী এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা কম হয়।

মানুষ ও হাতির মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রভাব নিয়ে কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করার কয়েকদিন পরই হাতির এমন মৃত্যুর খবর সামনে এল। কারণ সেখানে প্রাণীদের প্রাচীন আবাসস্থল ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে।

পরিবেশ উপমন্ত্রী আন্তন জায়াকোডি জানিয়েছেন, ২০২৩ সালে সংঘর্ষে ১৫০ জন মানুষ ও ৪৫০টি হাতির মৃত্যু হয়েছে। তার আগের বছর সংঘর্ষে ১৪৫ জন মানুষ ও ৪৩৩টি হাতির মৃত্যু হয়।

  • Related Posts

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    বাংলাদেশের পিচে টি-টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য একেবারে ছোট নয়। তবে এই বাংলাদেশ সাহসী ক্রিকেটে অনেকটাই অভ্যস্ততা দেখাচ্ছে। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও জয়ে শুরু করেছে টাইগাররা। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে…

    Continue reading
    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    শারীরিক সৌন্দর্য বাড়াতে এখন অনেকেই ভরসা রাখছেন প্লাস্টিক সার্জারির ওপর। বিশেষ করে বিনোদন অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এ প্রবণতা বেশি চোখে পড়ে। এ নিয়ে গুঞ্জন রয়েছে দেশের বেশ কয়েকজন অভিনেত্রীকে ঘিরেও।…

    Continue reading

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী