শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

ঘূর্ণিঝড় ‘দিতওয়া’র প্রভাবে টানা বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। চলমান দুর্যোগে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে ওঠায় শনিবার (২৯ নভেম্বর) এ সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে।

শ্রীলঙ্কায় এই দুর্যোগে এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ১৭৬ জন।

ডিএমসি জানায়, ঘূর্ণিঝড়জনিত বন্যা ও ভূমিধসে ১৫ হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে ৭৭ হাজারের বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী মাঠে নামানো হয়েছে।

ডিএমসি’র মহাপরিচালক সম্পথ কোটুওয়েগোদা বলেন, উদ্ধার ও ত্রাণকাজ জোরদার করা হয়েছে। সামরিক বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

বদুল্লা জেলার বিভিন্ন গ্রামে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মসপান্না গ্রামের বাসিন্দা সমন কুমারা জানান, আমাদের গ্রামে দুইজন মারা গেছেন। আমরা মন্দির আর অল্প কিছু অক্ষত ঘরে আশ্রয় নিয়েছি। খাবার নেই, নিরাপদ পানি নেই, বাইরে যেতেও পারছি না।

শ্রীলঙ্কার প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিশোধনাগার প্লাবিত হওয়ায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ইন্টারনেট সংযোগও অচল হয়ে পড়েছে বহু অঞ্চলে।

শ্রীলঙ্কার ইতিহাসে ২০১৭ সালের পর এটিই সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ। ওই সময় বন্যা ও ভূমিধসে দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল। আর ২০০৩ সালের ভয়াবহ বন্যায় মারা গিয়েছিল ২৫৪ জন।

বর্তমান পরিস্থিতির কারণে লঙ্কান সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে এবং প্রবাসী শ্রীলঙ্কানদের নগদ সহায়তা পাঠানোর অনুরোধ করেছে। প্রধানমন্ত্রী হারিনি আমারাসিংহে বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে বৈঠক করে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছেন।

এদিকে ঘূর্ণিঝড় দিতওয়া শনিবার উত্তর দিক দিয়ে ভারতে প্রবেশের পথে রয়েছে। ভারতের চেন্নাই বিমানবন্দর থেকে অন্তত ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প