শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের তিনে তিন

শুরুর দুই সেট জয়ের পর ছন্দ হারায় বাংলাদেশ। সে সুযোগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুই সেট জিতে সমতায় ফেরে শ্রীলঙ্কা। পঞ্চম ও শেষ সেটে তুমুল লড়াইয়ের দেখা মেলে। এক পর্যায়ে ১১-১১ পয়েন্টে সমতা। এরপর নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে টানা চার পয়েন্ট তুলে নিলেন হরসিত-রাতুলরা। তাতে কাভা কাপ ভলিবলে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার (২৪ অক্টোবর) রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ সেটে জিতেছে বাংলাদেশ।

মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে এই প্রতিযোগিতায় শুভসূচনা করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে জমজমাট লড়াইয়ের পর নেপালের বিপক্ষে জিতেছিল ৩-২ সেটে।

শুরুর দুই সেট যথাক্রমে ২৫-২০, ২৫-২১ ব্যবধানে জিতে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় সেটে একপেশে লড়াইয়ে ২৫-১৫ পয়েন্টে জিতে ম্যাচে ফিরে শ্রীলঙ্কা। চতুর্থ সেটে জমজমাট লড়াইয়ের পর ২৫-২২ পয়েন্টে জিতে সমতায় ফিরে তারা। ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে।

সেখানেও শুরু থেকে জমে ওঠে লড়াই। ৯-৯, ১০-১০, ১১-১১ সমতায় এগোতে থাকে ম্যাচ। এরপরই নিজেদের সেরাটা মেলে ধরে বাংলাদেশ। টানা চার পয়েন্ট তুলে নিয়ে জয়ের আনন্দে মাঠ ছাড়ে দল।

নিজেদের চতুর্থ ম্যাচে রোববার বাংলাদেশ মুখোমুখি হবে টানা তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা তুর্কমেনিস্তানের।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর