শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ত্রিদেশীয় সিরিজে চমক জিম্বাবুয়ের

রাওয়ালপিন্ডিতে টি–টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বোলিংয়ের সামনে ধসে পড়লো শ্রীলঙ্কার ব্যাটিং। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৫ রানে অলআউট হয় দাসুন শানাকার দল। ফলে ৬৭ রানের বড় ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ে।

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর জিম্বাবুয়ের জন্য এটি ছিল দুর্দান্ত প্রত্যাবর্তন। এখন তারা পয়েন্ট তালিকার এক নম্বরে।

জিম্বাবুয়ের ব্যবহৃত ছয় বোলারই উইকেট শিকার করেন। রিচার্ড এনগারাভা দারুণ বোলিং করে ২ উইকেট নেন ১৫ রানে। তবে সেরা ছিলেন ব্র্যাড ইভান্স, মাত্র ৯ রানে নেন ৩টি উইকেট।

১৬৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে লঙ্কানরা। ব্যাটিং ব্যর্থতার দিনে কেবল ভারপ্রাপ্ত অধিনায়ক দাসুন শানাকা কিছুটা লড়াই করেন। ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি।

এছাড়া চার নম্বরে নামা ভানুকা রাজাপাকসের ১৮ বলে ১১ রানের ইনিংস দলের জন্য বিশেষ কিছু এনে দিতে পারেনি। বাকিদের কেউ দুই অঙ্কেও পৌঁছাতে পারেননি।

এর আগে ব্যাট হাতে জিম্বাবুয়ে ছিল দারুণ। ব্রায়ান বেনেটের ৪২ বলে ৪৯ এবং সিকান্দার রাজার ৩২ বলে ৩ চার আর ২ ছক্কায় ৪৭ রানের ইনিংসের ওপর ভর করে তারা সংগ্রহ করে ১৬২ রান।

শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩ উইকেট নেন ৩২ রানে। আর অভিষেক ম্যাচে এসান মালিঙ্গাও নজর কাড়েন ২ উইকেট নিয়ে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি