শ্রাবন্তী-রোশনের আইনি বিচ্ছেদ

বলা চলে অনেকটা নিরবেই আলাদা হয়ে গেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়-রোশন সিংহ। গত ৮ এপ্রিল আদালত তাদের বিবাহবিচ্ছেদে আইনি সিদ্ধান্ত দিয়েছে। এ সংবাদ পেয়েই ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে রোশনের সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

রোশন এ প্রসঙ্গে বলেছেন, ‘সবটাই খুব শান্তিপূর্ণভাবে মিটেছে। ৮ এপ্রিল থেকে আমরা প্রেম-বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম সে রকমই আরও একবার পরস্পরের অপরিচিত হয়ে যাব।’

একটি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে নাকি টানাপড়েন চলছিল। অবশেষে সেপ্টেম্বরে তারা চূড়ান্তভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান। কেবল উভয়ের স্বাক্ষর বাকি ছিল। আদালত ৮ এপ্রিল তারিখ দিয়েছিল। তত দিন উভয় পক্ষ বিষয়টি গোপন রাখে। আইনি বিচ্ছেদের পরেই রোশন তার সোশ্যাল মিডিয়ায় ছবি পরিবর্তন করেন। তার বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন। তখনই গুঞ্জন ওঠে, তাহলে শ্রাবন্তীর সঙ্গে বোধহয় চূড়ান্ত বিচ্ছেদ হয়ে গেছে।

এ প্রসঙ্গে রোশন বলেন, ‘আমার নিজস্ব জিম রয়েছে। এই কাজেই আমি খুব খুশি। অভিনয়ের বিন্দুমাত্র ইচ্ছে নেই। শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগের আগেই বিনোদন দুনিয়া থেকে একাধিকবার ডাক পেয়েছিলাম। তবে এতে সাড়া দেইনি।’ বিয়ে প্রসঙ্গে রোশন জানিয়েছেন, কেবলমাত্র এক বন্ধন থেকে মুক্তি পেয়েছেন। আপাতত তিনি নিজেকে গুছিয়ে নেবেন। তারপর হয়তো চলতি বছরেই অনামিকার সঙ্গে নতুন জীবন শুরু করবেন।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প