শেষ কবে দেখা গেছে ফুটবলে এমন উৎসব!

দুপুর আড়াইটায় দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছিল স্টেডিয়ামের গেট। ঘণ্টা তিনেকের মধ্যেই গ্যালারির ৯০ শতাংশ চেয়ার পূর্ণ। এখনো বাইরে যে লম্বা লাইন তাতে কোনো আসন ফাঁকা থাকার সম্ভাবনা নেই, যেমন ছিল গত ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচে।

মাঝে কিছুক্ষণ তুমুল বৃষ্টি হয়েছে। গ্যালারির দর্শকরা নিরুপায় হয়ে ভিজেছে। বাইরে যারা ঢোকার জন্য লাইনে ছিলেন তারাও দাঁড়িয়ে উপভোগ করেছেন বৃষ্টি। সবার মনোভাব এমন ছিল যে, ঝড়-বৃষ্টি যাই আসুক তাদের লক্ষ্যচ্যুত করতে পারবে না। তাদের একটাই লক্ষ্য গ্যালারিতে গিয়ে নির্দিষ্ট আসনে বসা এবং সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ দেখা।

এই দর্শক স্টেডিয়াম এলাকায় জড়ো হতে শুরু করেছিল সেই দুপুরের পরপরই। দুপুর ২টার দিকেই স্টেডিয়ামের চারপাশ ভরে গিয়েছিল মানুষে। অনেকের মুখে মুখে ছিল হামজা-শামিত। বাংলাদেশ বাংলাদেশ।

বাফুফে থেকে ঘোষণা করা হয়েছিল দর্শকরা আগে ঢুকলেও বিরক্ত হবেন না। তাদের জন্য থাকবে নানান ধরনের বিনোদন। মাঠের দক্ষিণ পাশে গান চলছে অবিরাম। মুজা, জেফার, সাঞ্চায়ে গান গেয়ে দর্শকদের আনন্দ দিয়েছেন।

মাঠের ভেতর উৎসব, উৎসব মাঠের বাইরেও। কাকভেজা হয়ে অনেকে গ্যালারিতে ঢোকার নির্দিষ্ট গেট খুঁজছিলেন। কারও মাঝে বিরক্ত নেই। উৎসব-আমেজে সবাই সময় কাটাচ্ছেন। একটি ফুটবল ম্যাচ ঘিরে এমন উৎসব শেষ কবে দেখা গেছে সেই গবেষণাই চলছিল।

এই স্টেডিয়ামে ফুটবল ফিরেছে দীর্ঘ ৫৫ মাস পর। এখানে ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ২০১১ সালে কোটি টাকার সুপার কাপের ফাইনালে দর্শকের ঢল নেমেছিল। এরপর বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ও কাতারের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দর্শক ছিল উল্লেখ করার মতো।

তবে আজকের বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচ ঘিরে উৎসব আলাদা নানান কারণে। দীর্ঘদিন পর এই স্টেডিয়ামে ফুটবল ফেরা, স্টেডিয়াম নতুন করে সাজানো এবং হামজা-শামিতদের অন্তর্ভুক্তি এই ম্যাচটি দিয়ে আলাদা মাহাত্ম্য।

  • Related Posts

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের অবসান ঘটল। ৩৪…

    Continue reading
    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদ করা টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতীয় কিশোর তারকা বৈভব সূর্যবংশী।  হারারেতে অনুষ্ঠিত সিরিজে ৫০.৩৩ গড়ে ১৫১ রান সংগ্রাহক…

    Continue reading

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    আসামের বন্যার্তদের পাশে সালমান খান-আলিয়া ভাট

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে একযোগে কাজ করবে দু’দেশ

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প