শেষ ওভার থ্রিলারে অবিশ্বাস্য জয় গুজরাটের

ম্যাচ জিততে শেষ ১২ বলে ২৪ রান প্রয়োজন ছিল গুজরাটের। লক্ষ্যটা তুলনামূলক সহজ হলেও সেটা কঠিন হয়ে দাঁড়ায় বৃষ্টি নামলে। পরে এক ওভার কমিয়ে নতুন করে লক্ষ্য নির্ধারণ করা হয় ৬ বলে ১৫ রানের। কঠিন সেই কাজটাই করে ফেলেছে গুজরাট। শেষ ওভার থ্রিলারে শেষ বলে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩ উইকেটের হারের স্বাদ দিয়েছে গুজরাট টাইটান্স।

আইপিএলে মঙ্গলবার রাতের ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে গুজরাট। ১১ ম্যাচে দলটির পয়েন্ট এখন ১৬। তাতে দলটির প্লে অফে খেলা অনেকটাই নিশ্চিত। অন্যদিকে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে অবস্থান মুম্বাইয়ের।

শেষ ওভারে ১৫ রান তাড়া কারতে নামা গুজরাটের কাজ কিছুটা সহজ হয় মুম্বাইয়ে পেনাল্টি পাওয়ায়। ওভার-রেটের কারণে শেষ ওভারে সার্কেলের বাইরে মাত্র ৪ জন ফিল্ডার রাখতে পেরেছে দলটি। সুযোগ লুফে নিয়ে প্রথম বলেই বাউন্ডারি হাঁকায় তেওয়াটিয়া। পরের বল সিঙ্গেল নিয়ে কুটর্জেকে দিলে এই প্রোটিয়া ছক্কা হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। পরের দুই বলেও রান খরচ করা দীপক চাহার ম্যাচটা তুলে দেয় গুজরাটের হাতে। শেষ দুই বলে চায় মাত্র ১ রান। তবে পঞ্চম বলে কুটর্জেকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলে চাহার। শেষ বলে গুজরাটের চায় ১ রান। নতুন ব্যাটারের জন্য কাজটা কঠিন হলেও সেটা করে ফেলে আরশাদ খান। রুদ্ধশ্বাস এক জয় পায় গুজরাট।

এর আগে, শুরুতে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়ার দল নির্ধারিত ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে জমা করে ১৫৫ রান। যেখানে দলীয় সর্বোচ্চ ৫৩ রান আসে উইল জ্যাকসের ব্যাট থেকে।

লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক শুভমান গিল ছাড়া সেই অর্থে ভালো করতে পারেনি কেউ। গিলও ছিলেন যথেষ্ট ধীর। ৪৩ রান করতে ৪৬ বল খেলেছেন তিনি। বাকিরাও সুবিধা করতে না পারলে শেষ দিকে কঠিন হয়ে পরে ম্যাচ। পরে দলকে জেতান রাহুল তেওয়াটিয়া ও কুটর্জে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!