শেষ ওভারে অবিশ্বাস্য বোলিং হেনরির দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয় নিউজিল্যান্ডের

জয়ের জন্য শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল মাত্র ৭ রানের, হাতে ৬ উইকেট। এমন পরিস্থিতিতে ম্যাচ জেতা যেকোনো দলের জন্যই সহজ। কিন্তু ‘চোকার’ তকমা পাওয়া প্রোটিয়াদের জন্যই বোধহয় এটি কঠিন।

দক্ষিণ আফ্রিকাকে আরও একবার ‘চোকার’ বলে প্রমাণ করেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শেষ ওভারে মাত্র ৩ রান খরচা করে নিউজিল্যান্ডকে রুদ্ধশ্বাস এক জয় উপহার দিয়েছেন তিনি। অথচ ওভার শুরুর আগে উইকেটে ছিলেন দক্ষিণ আফ্রিকার দুই সেট ব্যাটার জর্জ লিন্ডে ও দেওয়াল্ড ব্রেভিস।

হারেরেতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮০ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ ওভারে হতাশাজনক পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে আটকে যায় ৬ উইকেটে ১৭৭ রানে।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২০তম ওভারের প্রথম বল ডট দেন হেনরি। পরের বলে তুলে নেন ব্রেভিসের উইকেট। তৃতীয় বলে ২ আর চতুর্থ বলে ১ রান খরচা করেন হেনরি। পঞ্চম বলে আউট করেন লিন্ডেকে। শেষ বলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার ৪ রান দরকার হলেও আবারও ডট দেন হেনরি। এতেই শিরোপা নিশ্চিত হয় নিউজিল্যান্ডের।

আগে ব্যাট করা নিউজিল্যান্ডের হয়ে সমান ৪৭ রান করে নেন ডেভন কনওয়ে (৩১ বলে) ও রাচিন রাবিন্দ্রা (২৭ বলে)। এছাড়া ২৮ বলে ৩০ রান করেন ওপেনার টিম সেইফার্ট। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।

১৮১ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটেই ৯২ রান তুলে ফেলে। লুয়ান ড্রি প্রিটোরিয়াস ৩৫ বলে ৫১ রান করে আউট হলে জুটি ভাঙে। দলীয় ১১৬ রানের মাথায় ওপেনার রিজা হেনড্রিক্স ৩১ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন।

এরপর দলীয় ১৩১ রানে থাকতেই রসি ফন ডার ডুসেন ও রুবিন হারম্যানের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে হারায় ব্রেভিস ও লিন্ডের উইকেট। ফলে হতাশাজনক এক হার হজম করে প্রোটিয়ারা।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ