শেষের চমকে রাজশাহীকে ১৭০ রানে বেঁধে ফেললো রংপুর

১৬ ওভারের খেলা শেষে দুর্বার রাজশাহীর রান ছিল ৪ উইকেটে ১৫৩ রান। রানরেট ৯.৫৩। আর শেষ ৪ ওভারে রান হয়েছে মাত্র ১৭, উইকেটে হারিয়েছে ৫টি। রানরেট ৪.২৫। অর্থাৎ উড়ন্ত শুরু করা রাজশাহীর রান তোলার লাগাম শেষ দিকে বেশ ভালোভাবেই টেনে ধরেছে রংপুর রাইডার্স।

শেষমেশ নির্ধারিত ২০ ওভারে রাজশাহী তুলতে পেরেছে ৯ উইকেটে ১৭০ রান। জিততে হলে রংপুর করতে হবে ১৭১ রান।

আজ বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে রাজশাহী। উদ্বোধনী জুটিতে ১৫ বলে ২৪ রান তোলেন মোহাম্মদ হারিস ও সাব্বির ইসলাম। ১২ বলে ১৯ রান করেন ওপেনার হারিস।

দ্বিতীয় উইকেটে ২৯ বলে ৫২ রানের জুটি করেন সাব্বির ও এনামুল হক বিজয়। ১৯ বলে ৩৯ রান করে ফেরেন সাব্বির। নতুন ব্যাটার রায়ান বার্ল প্রথম বলেই আউট হন।

চতুর্থ উইকেটে ৫০ বলে ৭৬ রানের জুটি করেন বিজয় ও ইয়াসির আলী রাব্বি। ৩২ বলে ৬০ রানের (২ চার ও ৬ ছক্কা) ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরত যান ইয়াসির। এক বল বিরতি দিয়েই আউট হন বিজয়ও।

এরপরই হুম মুড় করে ভেঙে পড়ে রাজশাহীর ব্যাটিং লাইনআপ। বাকিরা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। করতে পারেননি রানও। অবশেষে রাজশাহী থামে ১৭০ রানে।

বল হাতে রংপুরের হয়ে ৩টি উইকেট শিকার করেন আকিভ জাভেদ ও খুশদিল শাহ।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের