শেনজেন ভিসা প্রতারণার অভিযোগে ২ বাংলাদেশি আটক

শেনজেন ভিসা প্রতারণার অভিযোগে দুই বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে ইতালির পুলিশ। এই দুই বাংলাদেশি ইতালির ভিসা যোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরেক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ১৬ হাজার ইউরো হাতিয়ে নিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। বিনিময়ে তাকে ‘ওয়ার্ক পারমিট ভিসা’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

অর্থ দেওয়ার পর ভুক্তভোগী জানতে পারেন, নির্দিষ্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোথাও জমা দেওয়া হয়নি এবং অভিযুক্তরা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে অদৃশ্য হয়ে যান।

এমন পরিস্থিতি ইতালির বোলোগনা অঞ্চলের পাবলিক প্রসিকিউটরের অফিসে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বাংলাদেশি অভিবাসী।

২০২৪ সালের শুরুতে বাংলাদেশি আবেদনকারীদের মাধ্যমে জমা হওয়া ভুয়া নথির উচ্চ সংখ্যার প্রতিক্রিয়ায় ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সাময়িক স্থগিত করেছিল।

ইতালি কর্তৃপক্ষ সম্প্রতি এই ধরনের প্রতারণা সম্পর্কে বিদেশিদের সতর্ক করেছে, বিশেষ করে ভুয়া ভিসা আবেদনের বিষয়ে।

কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ভিসা শুধু অফিসিয়াল চ্যানেল অর্থাৎ ভিসা সেন্টার, দূতাবাসের মাধ্যমে ইস্যু হয়ে থাকে। এর বিপরীত ঘটনা দেখা গেলে অবিলম্বে পুলিশকে অবহিত করা উচিত।

কৃষিসহ বিভিন্ন ভিসা নিয়ে এই ধরনের অনিয়ম ইতালিতে নতুন কিছু নয়। এ রকম আরেকটি ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে ইতালি কর্তৃপক্ষ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

এদের বিরুদ্ধে ভুয়া নথি তৈরি এবং নকল বিয়ের মাধ্যমে রেসিডেন্স ও ওয়ার্ক পারমিট পেতে অর্থ দাবি করতো।

২০২৩ সালে বাংলাদেশিরা শেঙ্গেন ভিসার জন্য সবচেয়ে বেশি আবেদন জমা দিয়েছিল ঢাকার ইটালি দূতাবাসে। যেখানে ৩৯ হাজার ৭২৯টি ভিসা আবেদনের মধ্যে ৩৪ শতাংশ আবেদন ইতালির জন্য জমা দেওয়া হয়েছিল।

অপরদিকে, ২০২৪ সালে বাংলাদেশিদের জন্য ইতালির ভিসা অনুমোদনের হার ছিল মাত্র ৪০ শতাংশ। এতে বোঝা যায়, ইতালি বাংলাদেশিদের জন্য সবচেয়ে কম ভিসা অনুমোদনকারী দেশগুলোর মধ্যে একটি।

  • Related Posts

    এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

    আরও একটি একতরফা ম্যাচ উপহার দিলো ফ্রান্স। নকআউটের খেলায় যেমন লড়াই করার কথা ছিল, পারলো না সুইডেন। কিলিয়ান এমবাপের জোড়া গোলে ভর করে সুইডিশদের ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে ফ্রান্স। এতে…

    Continue reading
    দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে বলিউডে নতুন রেকর্ড আলিয়ার

    যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত ‘স্পাই ইউনিভার্স’র নতুন সিনেমা ‘আলফা’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অ্যাকশনধর্মী এই ছবিতে প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। মুক্তির আগেই ছবিটি নিয়ে যেমন আলোচনা…

    Continue reading

    এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

    এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

    দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে বলিউডে নতুন রেকর্ড আলিয়ার

    দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে বলিউডে নতুন রেকর্ড আলিয়ার

    মিশিগানে জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সঙ্গে বামের আলোচনা

    মিশিগানে জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সঙ্গে বামের আলোচনা

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

    জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

    ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে এমন প্রত্যাবর্তন ব্রাজিলের

    ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে এমন প্রত্যাবর্তন ব্রাজিলের

    ‘মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে’, কোন দলের সমর্থক জয়া আহসান

    ‘মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে’, কোন দলের সমর্থক জয়া আহসান

    ফ্রান্সে কৃতি নারী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘উইথ দ্য মাইন্ড’

    ফ্রান্সে কৃতি নারী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘উইথ দ্য মাইন্ড’