শুটিংয়ে গুরুতর আহত শ্রদ্ধা কাপুর

ভারতের মহারাষ্ট্রের বরেণ্য তামাশা শিল্পী বীথাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকারের জীবনভিত্তিক সিনেমা ‘এথা’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন শ্রদ্ধা কাপুর। চরিত্রের প্রস্তুতিতে মাসখানেক কঠোর অনুশীলনও করেছিলেন তিনি। কিন্তু সেই চরিত্রে ডুবে থেকে নাচের দৃশ্যে অভিনয় করতে গিয়েই বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়ান টাইমস’ সূত্রে এ তথ্য জানা গেছে।

বলিউড সূত্রে জানা গেছে, গত সপ্তাহে পরিচালক লক্ষ্মণ উতরেকর ‘এথা’র শুটিং শুরু করেন। কয়েক দিন সবকিছু স্বাভাবিকভাবে চললেও এক নাচের দৃশ্যেই বিপত্তি ঘটে। বীথাবাঈয়ের বিখ্যাত লোকনৃত্য ‘লাবণী’র স্টেপ অনুশীলন করার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান শ্রদ্ধা। এতে তার বাঁ পায়ের আঙুল ভেঙে যায়।

‘লাবণী’ নৃত্যশৈলীর বিশেষত্বই হলো দ্রুত গতি ও ছন্দে নাচ করা। অজয়–অতুলের সুর করা একটি গানের সঙ্গে সেই নাচ প্র্যাকটিস করছিলেন শ্রদ্ধা। পরনে ছিল ভারী নওভারী শাড়ি, গা ভরা গয়না এবং বড় আকারের কোমরবন্ধ। এর মধ্যেই একপায়ে ভর করে নাচের একটি কঠিন ধাপ অনুশীলন করছিলেন তিনি। সেখানেই ঘটে দুর্ঘটনা।

জানা যায়, বীথাবাঈয়ের তরুণ বয়সের চরিত্রে অভিনয়ের জন্য প্রায় ১৫ কেজি ওজন বাড়িয়েছেন শ্রদ্ধা কাপুর। নতুন চেহারা, ভারী পোষাক এবং কঠিন নৃত্যশৈলী-সব মিলিয়ে ঝুঁকিটা আরও বেড়ে যায়। আহত হওয়ার পরক্ষণেই শুটিং বন্ধ করে দেন পরিচালক লক্ষ্মণ উতরেকর।

এরই মধ্যে ২৫২ কোটি রুপির মাদক মামলা নিয়ে অভিনেত্রীর ভাইয়ের ডাক পড়েছে। এমন পরিস্থিতিতে শ্রদ্ধার এই চোট তার ব্যক্তিগত ও পেশাগত চাপ আরও বাড়িয়ে দিল।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর