শিল্পী নেই, বন্যার্তদের পাশে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন শিল্পীরা। পৃথিবীতে না থাকলেও ভয়াবহ বন্যায় মানুষের পাশে আছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। শিল্পীর ব্যান্ড এলআরবির ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে যথাযথ জায়গায় পৌঁছে গেছে প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চুর নামে করা সংগঠনের সহযোগিতা।

ফেসবুকে পোস্ট দিয়ে জানানো হয়েছে, ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’ থেকে এরই মধ্যে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আজ বড় বিপদ আমাদের। মানুষ ভেসে গেছে, জনপদ ভেসে গেছে। কিন্তু আমাদের বাঁচার স্বপ্ন ভেসে যায়নি। হিমালয়ের বেসিনের এই পলি বদ্বীপে বন্যা আর আমাদের সুপ্রাচীন সম্পর্ক। আমরা সব থেকে শক্তিশালী আমাদের দুর্যোগে। বানভাসি মানুষ এই পলির বুকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠে বার বার। আমাদের সেই ১৯৯৮ সালের বন্যার স্মৃতির কথা মনে পড়ে। বাংলাদেশের শিল্পীরা বরাবরের মতো সম্মুখসারিতে দাঁড়িয়েছিল ত্রাণ তৎপরতাকে উজ্জীবিত করার তাগিদে।’

‘এলআরবি’র ওই পেজে আরও লেখা হয়েছে, ‘আইয়ুব বাচ্চুর স্মৃতি ভেসে আসছে বারবার। এমন দুর্যোগে কিছু একটা করার তাড়না তাকে তাড়িয়ে বেড়াত। একে ওকে ফোন করে একত্র করে ফেলতেন তিনি। আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকেও কিছু ত্রাণ এরই মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা দ্রুত আরও কিছু ত্রাণ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আপনারা আপনাদের সামর্থের সবটুকু দিয়ে ফ্রন্ট লাইনে দাঁড়ান।’

ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান। তার মৃত্যুর ২০ বছর আগে ১৯৯৮ সালের বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কনসার্টের আয়োজন করেছিলের তিনি। সে সময় মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছিল। আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি