শিল্পবোধ সম্পন্ন মানুষ ধ্বংসের পক্ষে থাকে না: মোশাররফ করিম

‘সমাজের সবাই অভিনেতা হবেন, ছবি আঁকবেন, গাইবেন, নাচবেন; সেটা হয় না। সুস্থ সংস্কৃতির বিকাশে সেটার দরকারও নেই। সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য মূলত দরকার শিল্পবোধ সম্পন্ন মানুষ। সে মানুষটি শিল্পীও হতে পারেন, সাধারণ পেশাজীবীও হতে পারেন।’- কথাগুলো বলেছেন দেশের অন্যতম গুণী অভিনেতা মোশাররফ করিম।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এমনটাই বলেন অভিনেতা। 

তিনি বলেন, আমি বিশ্বাস করি শিল্পবোধ সম্পন্ন মানুষ সুন্দরকে ভালোবাসে। সে কখনও ধ্বংসের পক্ষে থাকে না। সোজা কথায়, শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ। এই মানুষগুলোর সংখ্যা আমাদের সমাজে ও রাষ্ট্রে বাড়াতে হবে।

বর্তমানে টেলিভিশন, ওটিটি, সিনেমা- তিন মাধ্যমেই ব্যস্ত মোশাররফ করিম। কিছুদিন আগেই যুক্ত হয়েছেন নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে এ সিনেমাটি নির্মাণ করবেন তানিম নূর।

মোশাররফ করিম ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শরীফুল রাজ ও সাবিলা নূর। সিনেমার চিত্রায়ণ শুরু হবে চলতি বছরের ডিসেম্বর থেকে। দেশ ও দেশের বাইরে হবে দৃশ্যধারণের কাজ। যা মুক্তি পাবে আগামী বছরের রোজার ঈদে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স