শিগগির গঠন হবে তথ্য কমিশন: মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, শিগগির গঠন হবে তথ্য কমিশন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে কমিশন গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২০২৫ উপলক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আলোচনাসভায় এ কথা বলেন উপদেষ্টা। এ আলোচনা সভার আয়োজন করে তথ্য কমিশন।

তথ্য অধিকার আইন সংশোধনে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আইনের কতিপয় ধারা সংশোধনের প্রক্রিয়া চলছে। তথ্য অধিকার আইন সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনের মতামতও নেওয়া হচ্ছে।

মাহফুজ আলম বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলো কাজ করছে। তিনি তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্যের ওপর আলোকপাত করে তিনি বলেন, পরিবেশগত তথ্য জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। সচিব তথ্যপ্রাপ্তিতে প্রযুক্তিগত বৈষম্য হ্রাসকরণের ওপর গুরুত্বারোপ করেন।

ভিডিওEN

  1. /
  2. জাতীয়

শিগগির গঠন হবে তথ্য কমিশন: মাহফুজ আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫

শিগগির গঠন হবে তথ্য কমিশন: মাহফুজ আলম আলোচনা সভায় বক্তব্য দেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম/ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, শিগগির গঠন হবে তথ্য কমিশন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে কমিশন গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস, ২০২৫ উপলক্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আলোচনাসভায় এ কথা বলেন উপদেষ্টা। এ আলোচনা সভার আয়োজন করে তথ্য কমিশন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তথ্য অধিকার আইন সংশোধনে সরকারের সদিচ্ছার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে আইনের কতিপয় ধারা সংশোধনের প্রক্রিয়া চলছে। তথ্য অধিকার আইন সংশোধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনের মতামতও নেওয়া হচ্ছে।

মাহফুজ আলম বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলো কাজ করছে। তিনি তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

https://fac0038f031e6293728dc277af0485fa.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্যের ওপর আলোকপাত করে তিনি বলেন, পরিবেশগত তথ্য জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। সচিব তথ্যপ্রাপ্তিতে প্রযুক্তিগত বৈষম্য হ্রাসকরণের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

https://fac0038f031e6293728dc277af0485fa.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

আলোচনায় অংশ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এক বছরে তথ্য কমিশন গঠন না হওয়ায় তথ্যপ্রাপ্তি-সংক্রান্ত অনেক আপিল নিষ্পত্তি করা যাচ্ছে না। এতে জনগণের তথ্যপ্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে। তিনি স্বল্পসময়ের মধ্যে তথ্য কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তথ্য অধিকার আইন সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দল ও ব্যবসাপ্রতিষ্ঠান তথ্য অধিকার আইনের আওতাভুক্ত হওয়া প্রয়োজন।

তথ্য কমিশনের সচিব নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে

‌‘পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনাসভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন তথ্য কমিশনের পরিচালক এ. কে. এম. আজিজুল হক।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর