শিগগিরই যুদ্ধবিরতির আলোচনা শুরু করবে রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প

রাশিয়া এবং ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৯ মে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলার পর এ কথা জানান ট্রাম্প। তবে ক্রেমলিন জানিয়েছে, প্রক্রিয়াটিতে একটু সময় লাগতে পারে।

মঙ্গলবার (২০ মে) প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সাথে তার আলোচনা হওয়ার পর তিনি একটি গ্রুপ কলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সেই পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, ইতালি, জার্মানি এবং ফিনল্যান্ডের নেতাদের কাছেও এই পরিকল্পনাটি শেয়ার করেছেন।

ট্রাম্প বলেন, ‘রাশিয়া এবং ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে। আরও গুরুত্বপূর্ণ যে, এই আলোচনা যুদ্ধ শেষ করার দিকেও যেতে পারে।’

পরে হোয়াইট হাউসে এক বিবৃতিতে ট্রাম্প জানান, তিনি মনে করেন ‘ বেশ কিছু অগ্রগতি হচ্ছে।’

এদিকে, পুতিন সাংবাদিকদের বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে একমত হয়েছি যে, রাশিয়া সম্ভাব্য ভবিষ্যতের শান্তি চুক্তির বিষয়ে ইউক্রেনীয় পক্ষের সাথে একটি স্মারকলিপির প্রস্তাব দেবে এবং কাজ করতে প্রস্তুত।’ 

মস্কো এবং কিয়েভের মধ্যে সরাসরি আলোচনা পুনরায় শুরু করতে ট্রাম্পের সমর্থনের জন্য পুতিন তাকে ধন্যবাদ জানান। গত সপ্তাহে তুরস্কে প্রথম মুখোমুখি আলোচনার জন্য বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। 

সোমবার বিকেলে ট্রাম্প-পুতিন ২ ঘণ্টারও বেশি সময় ধরে ফোনে কথা বলেন। ট্রাম্প বলেন তাদের আলোচনা ‘খুব ভালো হয়েছে।’ 

অন্যদিকে, সোমবার রাতে এক এক্স পোস্টে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানান,  ‘ট্রাম্প পুতিনের সাথে তার ফোনালাপ সম্পর্কে তাদের অবহিত করার পর ইউরোপীয় নেতারা নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।’

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প