শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেওয়ায় স্কুলে স্কুলে মমতা সরকারের নোটিশ

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ ও খুনের ঘটনায় পশ্চিমবঙ্গসহ পুরো ভারতই উত্তাল হয়ে উঠেছে। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে রাজপথে নেমে এসেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তবে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ বা প্রশাসন বাধা দিতে পারবে না বলে মমতা ব্যানার্জীর সরকারকে আগেই স্পষ্ট বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও রাজ্য সরকারের পক্ষ থেকে বিক্ষোভ-প্রতিবাদ বন্ধ করার চেষ্টায় যেন কোনো কমতি নেই।

এবার আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিক্ষোভ-প্রতিবাদে শামিল হওয়ায় তিনটি স্কুলকে কারণ দর্শানোর নোটিশ পাঠালো তৃণমূল সরকার। আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিল আয়োজন করায় হাওড়ার তিনটি স্কুলকে শোকজ নোটিশ পাঠিয়েছে স্কুলশিক্ষা দফতর। ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে তাদের জবাবদিহি করতে বলা হয়েছে।

আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিল হাওড়ার বলুহাটি হাইস্কুল, বলুহাটি গার্লস হাইস্কুল ও ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এজন্য ওই তিন স্কুলের প্রধান শিক্ষকদের শোকজ নোটিশ পাঠিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক।

মিছিলে অংশগ্রহণ করায় শিশু অধিকার আইন লঙ্ঘন করা হয়েছে বলে শোকজ নোটিশে জানানো হয়। ২৪ ঘণ্টার মধ্যে কেন মিছিলের আয়োজন করা হয়েছিল প্রধান শিক্ষকদের তা জানাতে বলা হয়েছে।

শোকজ চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলুহাটি হাইস্কুলের টিচার ইনচার্জ অঞ্জন কুমার সাহা জানিয়েছেন, মিছিলের সঙ্গে স্কুলের কোনো যোগাযোগ নেই। মিছিলের আয়োজন করেছিলেন কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী। স্কুল ছুটির পর মিছিল হয়েছিল। তারপর ছাত্ররা সেই মিছিলে যোগদান করলে তার দায় স্কুলের ওপর বর্তায় না। স্কুলের কোনো শিক্ষক এই মিছিলে ছিলেন না।

এ ঘটনার কথা সামাজিক মাধ্যমে জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, মুখ্যমন্ত্রী ছাত্রদের শক্তিকে ভয় পেয়েছেন। তাই ছাত্রদের আন্দোলনে যোগদানের অধিকার হরণ করার চেষ্টা করছেন তিনি।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি