শাহরুখ খানের ‘কিং’ সিনেমার লুক ফাঁস

বলিউড বাদশা শাহরুখ খান কাঁধে আঘাতের পর অস্ত্রোপচার এবং বিশ্রামের কারণে তার নতুন সিনেমা ‘কিং’র শুটিং বন্ধ রেখেছিলেন। কিন্তু এখনকার সংবাদ হচ্ছে বাদশা আবারও শুটিংয়ে ফিরেছেন। মুম্বাইতে এক শাহরুখ-ভক্তের তোলা ছবিতে তাকে সিনেমার শুটিং সেটে দেখা গেছে। তার নতুন লুক দেখে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ প্রতিক্রিয়া জানাচ্ছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একজন ভক্ত সোশ্যাল মিডিয়ায় ‘কিং’ সিনেমার সেট থেকে ছবি পেয়েছেন বলে দাবি করা হয়। ছবিটি বৃহস্পতিবার রাতে রেডিটে শেয়ার করা হয়েছিল, ক্যাপশন ছিল, ‘SRK spotted on the sets of King’। ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ সাদা শার্ট পরে, ধূসর চুল এবং কালো চশমা পরে একটি ‘ম্যাকডোনাল্ডাস’ রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন।

দূর থেকে তোলা ছবিতে যদিও স্পষ্ট বোঝা যাচ্ছে না যে, শাহরুখের হাতে স্লিন্গ আছে কি না। তবে চারদিকে ছাতা, লাইট এবং ক্যামেরার সরঞ্জাম দেখা যাচ্ছে।

শাহরুখের কিং লুকে বিশেষ করে নজর টেনেছে তার ধূসর চুল। একজন লেখেন, ‘এজিং ইজ হ্যান্ডসাম’! আরেকজন লেখেন, ‘উফফফ ভাই! সো হট’। অন্য কমেন্টে লেখা হয়, ‘এই লোকটার যত বয়স হচ্ছে তত সেক্সি হচ্ছে। আর অপেক্ষা করতে পারছি না কিং আসার। রাতে আর ঘুম আসবে না’।

‘কিং’ সিনেমাটি ২০২৩ সালের পর শাহরুখের বড়পর্দায় কামব্যাকের ইঙ্গিত দেয়, যখন তার তিনটি ব্যাক-টু-ব্যাক রিলিজ ছিল। এ সিনেমায় তিনি প্রথমবারের জন্য তার মেয়ে সুহানা খানের সঙ্গে কাজ করছেন। ২০২৬ সালে মুক্তি পাবে এই অ্যাকশন থ্রিলারটি।

এতে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা এবং রঘব জুয়াল-রা। এখানেই শেষ নয় সিনেমায় দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি এবং অনিল কাপুর ক্যামিও করছেন। প্রথমে এ সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। পরবর্তীতে সেই দায়িত্ব যায় সিদ্ধার্থ আনন্দের হাতে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!