শাহরুখকে খুনের হুমকিদাতার হদিস পেয়ে পুলিশ অবাক

কয়েকদিন আগে বেশ আনন্দের সঙ্গে পালন করা হয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। কিন্তু আজ (৭ নভেম্বর) তাকে খুনের হুমকি দেওয়ার খবর শুনে তার অনুরাগীরা ভীষণ উদ্বিঘ্ন হয়ে পড়েছেন।

আজ সকালে শাহরুখকে খুনের হুমকি দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়েছে ভারতীয় পুলিশ। এরই মধ্যে ফোন নম্বর ট্র্যাক করে হুমকি দাতাকে চিহ্নিত করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর যে তথ্য পাওয়া গেছে তাতে পুলিশ রীতিমতো অবাক হয়েছে।

ভারতের ছত্তিশগড় হতে একটি ফোন নাম্বার থেকে মুম্বাই পুলিশের কাছে শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়। ফোনের অবস্থান বের করে ছত্তিশগড়ে পৌঁছে যায় মুম্বাই পুলিশ। ফয়জান খান নামের এক ব্যক্তির নম্বর থেকেই এই হুমকির ফোন গিয়েছিল পুলিশের কাছে। এরপর ভারতীয় ন্যায় সংহিতার আইনের ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ।

ফোনে শাহরুখকে খুনের হুমকি দিয়ে দাবি করা হয়, ‘বান্দ্রায় মান্নাতের বাইরে দাঁড়িয়ে আছেন তিনি। ৫০ লাখ রুপি না দিলে খুন হবেন শাহরুখ খান’। এমন হুমকি দেওয়ার পরপরই সাতসকালে ফয়জান খানের বাড়িতে পুলিশের একটি টিম পৌঁছে যায়। সেখানে গিয়ে জানতে পারেন, ফয়জান নামের এ ব্যক্তি পেশায় উকিল। গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনের দিন তার মোবাইল ফোন চুরি হয়েছে। তিনি এ প্রসঙ্গে স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করেছেন বলে পুলিশকে জানান। জিজ্ঞাসাবাদে পুলিশকে ফয়জান আরও বলেন, ‘আমার চুরি হয়ে যাওয়া ফোন থেকেই কেউ একজন শাহরুখ খানকে হমকি দিয়েছে। ফোন চুরি হওয়ার পর আমি থানায় অভিযোগও জানিয়েছি’।

কিন্তু ফয়জান খানকে জিজ্ঞাসাবাদের পর দ্বন্ধে পড়ে পুলিশ। তাহলে ৫০ লাখ রুপি দাবি করে শাহরুখ খানকে খুনের হুমকি আসলে কে দিয়েছে? এখন প্রকৃত ঘটনা বের করতে মাঠে নেমেছে পুলিশ।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি