শারদীয় দুর্গাপূজা: ফটিকছড়ির ১২৭ মণ্ডপে পুরোদমে চলছে প্রস্তুতি

চট্টগ্রামের ফটিকছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২৭টি মণ্ডপে পুরোদমে চলছে প্রস্তুতির কাজ। শিল্পী, কারিগর ও আয়োজকেরা পার করছেন ব্যস্ত সময়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ফটিকছড়ি থানার ৭৪টি ও ভূজপুর থানার ৫৩টি মণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন করা হবে।

প্রতিমাশিল্পীরা জানান, এবারের পূজায় নতুন নকশার প্রতিমা তৈরির চেষ্টা করছেন তারা। সময়ের আগেই প্রতিমা তৈরি শেষ করতে দিনরাত কাজ চলছে।

ধর্মীয় সম্প্রীতির আবহে পূজা উদ্‌যাপনে অন্য ধর্মাবলম্বীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে ফটিকছড়ি উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা জানিয়েছেন।

পরিষদের সভাপতি রতন কান্তি চৌধুরী বলেন, বর্তমানে মণ্ডপে প্রস্তুতি চলছে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করছি। সবাই নির্ভয়ে পূজা উদ্‌যাপনের আশ্বাস দিয়েছেন।

পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেব নাথ বলেন, প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা পূর্ণ সহযোগিতা ও নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছেন।

এ নিয়ে কথা হলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ফটিকছড়ির বাসিন্দা সারোয়ার আলমগীর বলেন, আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সানন্দে ও নির্ভয়ে উদ্‌যাপনের জন্য একটি সেল ও পাঁচটি স্বেচ্ছাসেবক দল গঠন করেছি। আমাদের নেতাকর্মীরা ২৪ ঘণ্টা নিরলসভাবে সহযোগিতা করবেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দীন ইমু বলেন, প্রতি বছরের মতো এ বছরও ফটিকছড়িতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন হবে বলে আশা করছি। এ বছর আমাদের দলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে মাঠে থেকে সহায়তা করবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

ভূজপুর থানার ওসি মাহাবুব আলমও একই ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর