শাকিব খুব লক্ষী ছেলে: জয়া আহসান

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে মেগাস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফীর ছবি ‘তাণ্ডব’। এতে দীর্ঘ ১২ বছর পর শাকিব খানের সঙ্গে অভিনয়ে যুক্ত করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। 

বৃহস্পতিবার সিনেমার মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘তাণ্ডব’ টিমের কলাকুশলী ও তারকারা। এতে উপস্থিত ছিলেন- শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সিনেমা সংশ্লিষ্টরা। 

সংবাদ সম্মেলনে হাজির হয়ে শাকিব বন্দনায় মেতে উঠেছেন জয়া। জয়া আহসান বলেন, ‘ও (শাকিব খান) খুব লক্ষ্মী একটা ছেলে। দেখুন, সে কাজের জন্যও লক্ষ্মী আবার ইন্ডাস্ট্রির জন্যও লক্ষ্মী। শাকিব খুব পরিশ্রমী। এমন একজন আর্টিস্টের সঙ্গে কাজ করাও আনন্দের।’

শুধু শাকিব খান নয়, তাণ্ডব ছবির পুরো টিম নিয়েই বেশ প্রশংসা করেছেন অভিনেত্রী। জয়া জানান, বড় পর্দায় প্রথমবারের মতো সাবিলা নূরকে দেখার জন্যও মুখিয়ে ছিলেন তিনি।

শাকিব খান বলেন, ‘তাণ্ডব নিয়ে বলতে হলে এক কথায় অসম্ভব ভালো মেকিংয়ের একটা সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফীকে বলেছিও। রাফী, তোমার বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন হাউজ ও রাফীর সঙ্গেও এটা আমার সেকেন্ড কাজ। আমি যখন ডাবিং করেছি ও দেখেছি, তখনই মনে হয়েছে, কী বানালো! তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা।’

শাকিব খান বলেন, ‘আমি তাণ্ডবের শিল্পী হয়ে মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা। তাণ্ডবের পুরো টিম খুব মন দিয়ে কাজ করেছে।’ 

সহশিল্পীদের প্রশংসা করে শাকিব বলেন, ‘এখানে এত বড় বড় শিল্পীরাও কাজ করেছেন যে আমার মনে হয়েছে আমি কি ঠিক করছি। এই যে আমার পাশে বসে আছেন জয়া। জয়ার তুলনা জয়া নিজেই; অসাধারণ অভিনয় করেছেন। এই পাশে আরেকজন সাবিলা নূর অলরেডি লিচুর বাগান দিয়ে পাগল করে দিয়েছেন। রাফী অসাধারণ একটি ছবি বানিয়েছেন, এটি আজ আমি বলে গেলাম।’

শাকিব খান আরও বলেন, ‘আমার অসম্ভব ভালো লাগে রাফীর সঙ্গে কাজ করতে, খুব যত্ন করে সিনেমা বানান তিনি। রাফীর সঙ্গে যখন সেকেন্ড কাজ করতে যাই (তাণ্ডব), তখন শুধু এক লাইনের স্ক্রিপ্ট শুনি। এর বাইরে আর কিছুই শুনি নি। তারপর সেটে গিয়ে ওকে বলি, সিংক কি, ডায়লগ কি। রাফী যে সংলাপগুলো বলে দেয়, আমিও তাই তাই বলি। রাফীকে ধন্যবাদ এত সুন্দর একটা ছবির কাজ করার জন্য।’

রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় শাকিব, সাবিলা, জয়ার সঙ্গে অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প