শাইনপুকুরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় গুলশান ক্রিকেট ক্লাবের

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। এতে সুপার লিগে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো নবাগত ক্লাবটির।

বুধবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪১ ওভারে ১৭৮ রানে অলআউট হয় গুলশান। জবাবে দিতে নেমে ৪৩ ওভার ব্যাটিং করে ৫ রান কম থাকতে ১৭৩ রানে গুটিয়ে যায় শাইনপুকুর।

১৭৯ রানের লক্ষ্য তাড়ায় ১৪৪ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল শাইনপুকুর। শেষ উইকেটে দলকে জয়ের দিকে টেনে নিচ্ছিলেন মিনহাজুল আবেদীন সাব্বির ও শরিফুল ইসলাম। তবে শেষ পর্যন্ত সফল হননি তারা।

দশম উইকেটে মিনহাজুল ও শরিফুলের ২৯ রানের জুটি ভেঙে দেন গুলশান ক্লাবের স্পিনার নাইম ইসলাম। ডানহাতি স্পিনারের বলে মিনহাজুলকে উইকেটরক্ষক আলিফ হাসান ইমন স্টাম্পড করলে উল্লাস শুরু করেন গুলশান ক্লাবের ক্রিকেটাররা।

এদিন গুলশান ক্লাবের হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৩৮ রান করেন শাকিব শাহারিয়ার। ওপেনার জাওয়াদ আবরার করেন ৩৭ বলে ৩৭ রান। এছাড়া ফরহাদ রেজা ২২, আলিফ হাসান ইমন ১৭ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ১৬ রান করেন।

শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সাকিব শাহরিয়ার। ১১ নম্বর ব্যাটার শরিফুল ইসলাম অপরাজিত ২২ রানে। এছাড়া মঈনুল ইসলাম তন্ময় ২১, নিয়ন জামান ১৮ ও অধিনায়ক রায়ান রাফসান রহমান ১৭ রান করেন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের