‘শক্তিমান’-সিনেমাটিতে রণবীর সিং আউট আল্লু অর্জুন ইন

বলিউডে নব্বই দশকের সবচেয়ে ব্যবসাসফল ও আইকনিক সুপারহিরো সিনেমা ‘শক্তিমান’ নতুনভাবে আবারও বড় পর্দায় ফিরছে, এটি পুরনো খবর। এতদিন ধরে শোনা যাচ্ছিল রণবীর সিং ‘শক্তিমান’-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য নাম। রণবীর সিনেমাটিতে থাকছেন না। 

তিনি নিজেই নিষেধ করেছেন, নাকি নির্মাতাদের পক্ষ থেকে বাদ দেওয়া হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য অবশ্য ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেনি। তবে রণবীরের পরিবর্তে সুপারহিরোর চরিত্রে অভিনয়ের জন্য নাম উঠে এসেছে আরেক সুপারস্টারের। তিনি আল্লু অর্জুন। নির্মাতারা এ মেগা-বাজেটের সিনেমাটির জন্য এরইমধ্যে অভিনেতার সঙ্গে কথাও বলেছেন। 

জানা গেছে, আল্লু চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও পরামর্শ দিয়েছেন পরিচালক হিসাবে কাকে নিতে হবে।  সুপারহিরো সিনেমা ‘মিন্নাল মুরালি’র জন্য প্রশংসা পাওয়া বেসিল জোসেফ এই সিনেমাটি দারুন বানাতে পারবেন বলেই আল্লুর মত।

সূত্র জানিয়েছে, শক্তিমানকে নস্টালজিয়া ফ্যাক্টর ধরে রেখে নতুন রূপ দেওয়া এবং প্রযুক্তির সঙ্গে তা পুনরায় নতুন করে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সিনেমাটিকে তারা আন্তর্জাতিক মানের করে বানাতে চান। এতে ভিএফএক্স, অ্যাকশন এবং আবেগের দারুন সমন্বয় দেখা যাবে। এর মূল দায়িত্বে রয়েছে সনি পিকচার্স। চারটি ভিন্ন ইন্ডাস্ট্রির অংশীদাররা এই প্রজক্টের সঙ্গে জড়িত।

এদিকে আল্লু অর্জুন বতর্মানে নতুন একটি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যাতে তার নায়িকা দীপিকা পাড়ুকোন। ২০২৭ সালে ছবিটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। অন্যদিকে রণবীর ব্যস্ত আছেন মহাকাব্যিক সিনেমা ‘রামায়ন’ নিয়ে। যেখানে তিনি রামের ভূমিকায় অভিনয় করছেন।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের