লেবাননে বিভিন্ন সরকারি দপ্তরে ইসরায়েলের বিমান হামলা, মেয়রসহ নিহত ৫

লেবাননের দক্ষিণাঞ্চলে নাবাতিয়ে শহরে পৌর ভবনে আজ বুধবার বৈঠক চলাকালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া স্থানীয় সরকারের বেশ কয়েকটি দপ্তরেও হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নাবাতিয়ের পৌর মেয়র আহমদ কাহিসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো আশপাশের বেশ কয়েকটি শহরেও আটটির বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। পাশাপাশি সম্পদের ক্ষতিসাধন করেছে।

ওই সব এলাকায় ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কি না, তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, নাবাতিয়ে শহরের সেবা ও সহায়তা পরিস্থিতি নিয়ে পৌরসভা পরিষদের বৈঠক ছিল। তখনই ইসরায়েল ইচ্ছা করে এই ভবনকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।

 একজন প্রত্যক্ষদর্শী হামলার বর্ণনা দিতে গিয়ে একে ‘উন্মত্ত সন্ত্রাস’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান,  মাত্র ৩০ মিনিটের মধ্যে শহরে অন্তত নয়টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখার কথাও জানান তিনি।

এসব ভয়াবহ হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নাবাতিয়ে এলাকায় হিজবুল্লাহর বেশ কিছু স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প