লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৪০

ইসরাইলের বিমান হামলায় লেবাননে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে। খবর রয়টার্সের।

শনিবার (৯ নভেম্বর) দক্ষিণ বৈরুতের উপশহরে ইসরাইলের ভারী বোমাবর্ষণের পর এ প্রাণহানির খবর জানা গেল।

এর আগে শুক্রবার রাতে উপকূলীয় শহর টায়ারে দখলদার বাহিনীর হামলায় সাতজন নিহত হন বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরাইলি সামরিক বাহিনী শহরটির বিভিন্ন অঞ্চল খালি করার নির্দেশ দিলেও শুক্রবারের হামলার আগে কোনো সতর্কতা জারি করেনি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখনো উদ্ধার অভিযান চলছে এবং উদ্ধারকৃত দেহাংশগুলো শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

শনিবার বালবেক শহরের আশেপাশে ইসরাইলের হামলায় আরও ১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর। তবে, এখন পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত এক বছরে ইসরাইলের হামলায় লেবাননে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৩ হাজারেরও বেশি। নিহতদের মধ্যে ৬১৯ জন নারী এবং ১৯৪ জন শিশু রয়েছে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি