লেওয়ানডস্কির হ্যাটট্রিক, এককভাবে শীর্ষে বার্সেলোনা

৩২ মিনিটের মধ্যেই একে এক তিনবার আলাভেসের জালে বল জড়ালেন রবার্ট লেওয়ানডস্কি। তার দুর্দান্ত এই হ্যাটট্রিকে অ্যাওয়ে ম্যাচে আলাভেসের মাঠে গিয়ে ৩-০ গোলের জয় নিয়ে ঘরে ফিরলো বার্সেলোনা।

সে সঙ্গে লা লিগার পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষে উঠে গেরো তারা। শনিবার রাতে ভিয়ারিয়ালকে হারিয়ে রিয়াল মাদ্রিদ বার্সার সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছিলো। কিন্তু আজ আলাভেসকে হারিয়ে এককভাবে শীর্ষে উঠলো বার্সা। ৯ ম্যাচে বার্সার পয়েন্ট ২৪। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২১। ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিয়ারিয়াল।

আলাভেসের মাঠে গিয়ে গোল বের করে নিতে সময় ব্যায় করেনি বার্সেলোনা। রবার্ট লেওয়ানডস্কি ৭ম মিনিটেই এগিয়ে দেন বার্সেলোনাকে। রাফিনহার ফ্রি কিক থেকে ভেসে আসা বলে মাথা ছুঁইয়ে আলাভেসের জালে জড়িয়ে দেন লেওয়ানডস্কি।

এরপর ২২তম মিনিটে করা গোলেও অ্যাসিস্ট ছিল ব্রাজিলিয়ান তারকা রাফিনহার। এরপর ৩২তম মিনিটে এরিক গার্সিয়ার পাস থেকে বল পেয়ে হ্যাটট্রিক পূরণ করেন লেওয়ানডস্কি। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ১২ গোল করেছেন তিনি।

লা লিগায় বার্সার ইতিহাসে এটি চতুর্থ দ্রুততম হ্যাটট্রিক। ৩৬তম মিনিটে আলাভেস একটি গোল পরিশোধ করেছিলো। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। অফসাইডের কারণে গোল বাতিল হয়েছে বার্সেলোনারও। ৫ম মিনিটেই গোল করেছিলেন রাফিনহা। কিন্তু ভিএআর দেখে সেই গোল বাতিল করে দেন রেফারি।

ম্যাচের পর নিজের হ্যাটট্রিক নিয়ে লেওয়ানডস্কি প্রশংসায় ভাসালেন সতীর্থদের, ‘আমি অনেক ভালো পাস পেয়েছি, গোল করাটা তাই সহজই ছিল। আজ প্রথম মিনিট থেকেই ভালো খেলেছি আমরা। আমাদের চাওয়া ছিল আক্রমণ শানানো ও গোল করা।’

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের