লিভারপুলের নাটকীয় জয়ে ১৬ বছরের এনগুমোহা শেষ মুহূর্তে নায়ক

প্রিমিয়ার লিগে নাটকীয় এক জয় পেয়েছে লিভারপুল। ম্যাচে শেষ মুহূর্তে গোল করে নায়ক বনে গেছেন ১৬ বছরের কিশোর রিও এনগুমোহা। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইটি ৩-২ ব্যবধানে জিতেছে লিভারপুল।

সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই নিউক্যাসল আক্রমণাত্মক ছিল। তবে প্রথমার্ধের ৩৫ মিনিটে কিছুটা অপ্রত্যাশিতভাবেই এগিয়ে যায় লিভারপুল।

দূরপাল্লার শটে গোল করেন রায়ান গ্রাভেনবার্শ। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্থনি গর্ডন বিপজ্জনক ট্যাকলের জন্য সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে নেমে আসে নিউক্যাসল।

বিরতির পর মাত্র ২৩ সেকেন্ডের মাথায় লিভারপুলের নতুন তারকা হুগো একিতিকে গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। তখন মনে হচ্ছিল খেলা প্রায় নিশ্চিত হয়ে গেছে।

কিন্তু ১০ জন নিয়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় নিউক্যাসল। ৫৭ মিনিটে ব্রুনো গিমারাইস হেডে ব্যবধান কমান। আর ম্যাচের শেষ দিকে ৮৮ মিনিটে বদলি হিসেবে নামা উইল ওসুলা চমৎকার এক শটে সমতা ফেরান।

তবে রোমাঞ্চ বাকি ছিল আরও। ইনজুরি টাইমের ১০ম মিনিটে লিভারপুলের কিশোর ফরোয়ার্ড রিও এনগুমোহা ঠাণ্ডা মাথায় গোল করে জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে এই কিশোরকে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়েছেন লিভারপুল কোচ আর্নে স্লট। তিনি বলেন, ‘১৬ বছর বয়সী একজনের এটা দারুণ এক গোল। তার বয়সে এমন দৃঢ় শট খুব কম দেখা যায়। এনগুমোহা ভীষণ আত্মবিশ্বাসী এবং সে প্রমাণ করেছে, গোলটা কোনো কাকতালীয় নয়। এই বয়সে সে একজন দারুণ ফিনিশার হয়ে গেছে।’

অন্যদিকে নিউক্যাসলের দুর্ভাগ্যও ছিল প্রবল। গর্ডনের লাল কার্ড ছাড়াও তারা চোটে হারিয়েছে ফাবিয়ান শার, স্যান্ড্রো টোনালি ও জোয়েলিন্তনকে। এতে কোচ এডি হাওয়ের জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।

রোমাঞ্চকর এই জয়ের ফলে লিভারপুল প্রিমিয়ার লিগে অপরাজিত ধারায় থেকে গেলো, আর কিশোর এনগুমোহা রাতারাতি হয়ে উঠলেন নতুন তারকা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!