লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন ১৪ প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বিগ টিকিট। দেশটিতে বসবাসরতদের জন্য হঠাৎ ভাগ্য বদলের এক অনন্য মাধ্যম। কখনো বাংলাদেশি, কখনো পাকিস্তানি, কখনো ভারতীয় বা অন্য কোনো দেশের নাগরিক; প্রতি মাসের ৩ তারিখে লটারি জিতে হয়ে যান শ্রমিক থেকে কোটিপতি।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বিগ টিকিট লটারি জিতেছেন ১৪ প্রবাসী বাংলাদেশির একটি দল। তারা প্রত্যেকেই দুবাইয়ে জাহাজ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন। মূল্য বেশি হওয়ায় দলটি প্রতি মাসে এই টিকিট কিনে আসছিল তিন বছর ধরে। বিজয়ী টিকিটে অর্থের পরিমাণ ২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি ২৮ লাখ টাকা। 

এভাবে অসংখ্যবার এ ধরনের লটারির টাকা বাংলাদেশে এসেছে রেমিট্যান্স হয়ে। অথবা এই টাকা বিনিয়োগের মাধ্যমে আমিরাতে গড়ে তোলা হয়েছে অসংখ্য প্রতিষ্ঠান, যেখানে কর্মসংস্থান হয়েছে বহু রেমিট্যান্স যোদ্ধার।

এবার মার্চের ৩ তারিখে আবুধাবির বিগ টিকিটে দুবাইয়ের জাহাজ শ্রমিক নরসিংদীর ছেলে জাহাঙ্গীর আলমসহ কোটিপতি হয়েছেন আরও ১৩ জন শ্রমিক। 

প্রাপ্ত অর্থ ১৪ জনের মধ্যে সমানভাবেন বণ্টন করলে ৪ কোটি ৭৩ লাখ টাকার বেশি পাবেন প্রত্যেকে। কোটিপতি হওয়া শ্রমিকরা জানান, সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করবেন তারা।

উল্লেখ্য, ড্রয়ের এক মাসের মধ্যে নির্দিষ্ট অ্যাকাউন্টের মাধ্যমে লটারি বিজয়ীর টাকা পরিশোধ করে থাকে আবুধাবির বিগ টিকিট কর্তৃপক্ষ।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি