রোহিতের সেঞ্চুরিতে এক ম্যাচ রেখেই সিরিজ ভারতের

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দারুণ প্রস্তুতি সারলো ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো রোহিত শর্মার দল।

রোহিতই এই ম্যাচে জয়ের নায়ক। ৩০৫ রান তাড়ায় দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান ভারতীয় অধিনায়ক। ভারত ম্যাচ জেতে ৪ উইকেট আর ৩৩ বল হাতে রেখে।

বড় রান তাড়ায় দলকে জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার রোহিত শর্মা আর শুভমান গিল। ১০০ বলের উদ্বোধনী জুটিতে ১৩৬ রান তোলেন তারা। ৫২ বলে ৬০ করে সাজঘরে ফেরেন গিল। বিরাট কোহলিও ৫ রানের বেশি করতে পারেননি।

তবে মারকুটে খেলা চালিয়ে যান রোহিত। ছক্কা হাঁকিয়ে ৭৬ বলেই সেঞ্চুরি পূরণ করেন ভারতীয় অধিনায়ক। অবশেষে রোহিত-ঝড় থামান লিয়াম লিভিংস্টোন, মিডউইকেটে দৌড়ের মধ্যেই দুর্দান্ত এক ক্যাচ নেন আদিল রশিদ। ৯০ বলে ১২ বাউন্ডারি আর ৭ ছক্কায় ১১৯ রান আসে রোহিতের ব্যাট থেকে।

চতুর্থ উইকেটে অক্ষর প্যাটেল আর শ্রেয়াস আয়ার ৩৮ রানের জুটি গড়েন। এই জুটিটা ভাঙে অক্ষরের সঙ্গে শ্রেয়াসের ভুল বোঝাবুঝিতে। হাফসেঞ্চুরির কাছে এসে (৪৪ রানে) ফেরেন শ্রেয়াস। লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়া সমান ১০ রান করে আউট হন।

তবে অক্ষর ৪১ আর রবীন্দ্র জাদেজা ১১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

এর আগে ইংল্যান্ডের প্রথম ছয় ব্যাটারের সবাই রান পেলেন। কিন্তু সেঞ্চুরি করতে পারলেন না কেউই। ৪৯.৫ ওভারে ৩০৪ রানে অলআউট হয় ইংলিশরা।

কাটাকে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। প্রথম ১০ ওভারের পাওয়ার প্লেতে বিনা উইকেটে তোলে ৭৫ রান। পরের ওভারেই ফিল সল্ট আউট হন ২৬ করে। ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙে।

আরেক ওপেনার বেন ডাকেট ঝোড়ো গতিতে ৫৬ বলে ৬৫ করেন। ওয়ান ডাউনে জো রুট ৭২ বলে করেন ৬৯। এরপর হ্যারি ব্রুক ৩১, জস বাটলার ৩৪ করে সাজঘরে ফেরেন। লিয়াম লিভিংস্টোন ৩২ বলে ৪১ রানের ক্যামিওতে দলকে ৩০৪ রানে পৌঁছে দেন।

ভারতের রবীন্দ্র জাদেজা ৩৫ রানে শিকার করেন ৩টি উইকেট।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর