রোহিতের পর এবার টেস্ট থেকে অবসরের পথে বিরাট কোহলি

রোহিত শর্মার পর এবার টেস্ট থেকে অবসর নেওয়ার পথে বিরাট কোহলিও। ইতোমধ্যে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। তবে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বোর্ড।

আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। দল ঘোষণাও হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই। তবে তার আগে কিছুটা ধাক্কা-ই খেলো বিসিসিআই।

গত বুধবার (৭ মে) সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে টেস্ট থেকে অবসর নেন নিয়মিত অধিনায়ক রোহিত। এ সিরিজের আগে আরও এক সিনিয়র ক্রিকেটারকেও এ ফরম্যাট থেকে হারাতে যাচ্ছে বিসিসিআই।

রোহিতের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন কোহলিও। ভারতীয় সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি প্রতিবেদনে উল্লেখ করে, সে (কোহলি) সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং টেস্ট থেকে অবসর নেওয়ার বিষয়ে বোর্ডকে জানিয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সিরিজের আগে এমন সিদ্ধান্ত নিয়ে কোহলিকে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বিসিসিআই। তিনি এখনো কিছু জানাননি।

ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও সিরিজের বাকি ম্যাচগুলোতে ব্যর্থ ছিলেন তিনি। তবে ফর্মে না থাকলেও বোর্ড চাইছে ইংল্যান্ড সফরে কোহলি থাকুক। কারণ, রোহিতের পর কোহলিকেও যদি এই সফরে না পাওয়া যায়, তাহলে দলের ব‍্যাটিং লাইনআপ অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। সেই কারণেই বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছে এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে।

২০১১ সালে ভারতের হয়ে টেস্ট অভিষেকের পর ১২৩টি ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে ৪৬.৮৫ গড়ে করেছেন ৯২৩০ রান। ২১০ ইনিংসে তার শতক ৩০টি আর অর্ধশতকের সংখ্যা ৩১টি।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!