রোমে বাংলাদেশিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রবাসী বাংলাদেশিদের ওপর একের পর এক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন রোমে বসবাসরত বাংলাদেশিরা। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা।

ওইদিন বিকেল ৩টা থেকে রোমের ভিয়া তুসকোলানার কনসিলি পার্কে হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ব্যানার, ফেস্টুন প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন বিক্ষোভে।

বিক্ষোভকারীরা স্লোগান দেন বাংলাদেশিদের ওপর হামলা বন্ধ করতে হবে, নিরাপত্তা চাই, ন্যায় বিচার চাই। একতার শক্তিতে সন্ত্রাস প্রতিহত করবো। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভটি পিয়াজ্জা সান জুভাননি বস্কোতে গিয়ে শেষ হয়। এই কর্মসূচির আয়োজন করে তুসকোলানা সমাজ কল্যাণ সমিতি ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি।

বিক্ষোভে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন বরিশাল জেলা সমিতি, বৃহত্তর নোয়াখালী সমিতি, নোয়াখালী সমিতি, ফেনী জেলা সমিতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ সমিতি, সেন্তসেল্লে ঐক্য পরিষদ, তুসকোলানা বন্ধু মহল, একতা ব্যবসায়ী সমিতি, নবজাগরণ নারী কল্যাণ সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা সমিতিসহ রোমের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, প্রবাসীরা ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ সম্প্রতি আমাদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে-যা অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই ইতালি প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনুক। প্রবাসীরা কোনো বিভাজনে বিশ্বাসী নয়- আমরা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাই।

বক্তারা আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। বিক্ষোভ শেষে নিহত ও আহত প্রবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন উপস্থিত প্রবাসীরা।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স