রোনালদোকে ছাড়াই আর্মেনিয়াকে বিধ্বস্ত করে বিশ্বকাপে পর্তুগাল

আয়ারল্যান্ডের বিপক্ষে ‘ভদ্র’ ছেলে হয়ে থাকতে চেয়েও ক্রিস্টিয়ানো রোনালদো হজম করেছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম লাল কার্ড। পর্তুগাল ম্যাচটিও হেরেছিল ২-০ ব্যবধানে। তাকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মাঠে নেমে আর্মেনিয়াকে ৯-১ গোলে বিধ্বস্ত করে নবমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পর্তুগাল।

রোববার (১৬ নভেম্বর) রাতে রোনালদো না থাকলেও তার অভাব মোটেও বুঝতে দেয়নি দলের বাকিরা। রাতে দারুণ এই জয়ে দুর্দান্ত হ্যাটট্রিকে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের গোল খরা কাটিয়ে উঠেছেন ব্রুনো ফার্নান্দেজ। হ্যাটট্রিক করেছেন জোয়াও নেভেসও।

সপ্তম মিনিটে পর্তুগালের হয়ে গোলের সূচনা করেন ভেইগা। বক্সের বাইরে থেকে ইনসুইং ফ্রি-কিক প্রতিহত হয় গোলকিপারের হাতে লেগে। পরে সেটি পোস্ট হয়ে ভেইগার নিকটে এলে গোল করে পর্তুগালকে এগিয়ে নেন তিনি। কিন্তু ১১ মিনিটে আর্মেনিয়ার অধিনায়ক এদুয়ার্দ স্পের্তসিয়ান গোল করে সমতা ফেরানোর পাশাপাশি স্তব্ধ করে দেন পোর্তোর গ্যালারি। যা কিনা বাছাইপর্বে দলটির তৃতীয় গোল।

পুঁচকে আর্মেনিয়া সমতায় ফিরলেও, এরপর দিশেহারা হতে হয়েছে একের পর এক আক্রমণে। ২৮ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে পর্তুগালকে এগিয়ে নেন রামোস কোনাকুনি শটে। তৃতীয় গোলটি করেন নেভেস। বক্সের বাইরে ব্রুনোর পাস পেয়ে জোরালো শটে ৩০ মিনিটে ব্যবধান বাড়ান তিনি।

এই গোলের পর যেন বাড়তি আত্মবিশ্বাস ভর করে নেভেসের ওপর। ৪১ মিনিটে অসাধারণ ফ্রি-কিকে জাল কাঁপান আরও একবার। ৪-১ গোলের ব্যবধানকে ৫-১ করেন ব্রুনো ফার্নান্দেজের প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে। রুবেন দিয়াসকে ফাউল করায় পেনাল্টি পায় পর্তুগাল। প্রথমার্ধেই ৫-১ গোলে এগিয়ে যায় পর্তুগাল।

বিরতির আগে গোলের দেখা পাওয়া ব্রুনো বিরতির পরও গোলের ক্ষুধায় ছিলেন। রামোসের পাস পেয়ে করেন নিজের দ্বিতীয় গোলটি। জোড়া গোল করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো নেভেসের আগেই ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ফার্নান্দেজ।

তবে হ্যাটট্রিক হাতছাড়া করেননি নেভেস। ৮১ মিনিটে ভেইগার হেড থেকে বল পেয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করে নিজের হ্যাটট্রিক ও পর্তুগালের অষ্টম গোল করেন নেভেস।

অতিরিক্ত সময়ে শেষ তথা নবম গোলটি করেন কনসেইসাও। আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের এটি দ্বিতীয় বড় জয়। সবচেয়ে বড় জয়টা ৯-০ গোলের। ২০২৩ সালে ইউরোর বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে সেই জয় পেয়েছিল পর্তুগিজরা। ‘এফ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই সরাসরি বিশ্বকাপে গেল পর্তুগাল। ছয় ম্যাচের চারটিতে জেতা পর্তুগালের পয়েন্ট ১৩।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি