রেললাইনে বাস, কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

রাজধানীর মগবাজার রেললাইনে একটি বাস আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন আজমেরী গ্লোরী পরিবহনের বাসভর্তি যাত্রী।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টা ৪৪ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তৌকির আহমেদ নামের একজনের শেয়ার করা একটি ভিডিওতে এই চিত্র দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস। বাসটি রেললাইনে উঠতেই হঠাৎ সেটি আটকে যায়। চালক কিছু সময় চেষ্টা করেও সেটি সামনে বা পেছনে নিতে পারেননি। এসময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন আসতে থাকে। কিন্তু বাসটি আটকে যাওয়ায় বেরিয়ার ফেলতে পারছিলেন না রেললাইনের গেটকিপার।

এসময় বাঁশিতে ফুঁ দিয়ে সবাইকে সর্তক করার চেষ্টা করছিলেন গেটকিপার। যাত্রীরা এসময় প্রাণভয়ে বাসের জানালা দিয়ে নামতে শুরু করেন। বেশ কয়েকজন নেমেও যান। এরপর বাসচালক কোনোরকমে বাসটি কিছুটা পেছনে নিতে সক্ষম হন। এতে বেঁচে যান বাসে থাকা যাত্রীরা।

এ ঘটনার কয়েক সেকেন্ড পর উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প