রেমিট্যান্সে সব রেকর্ড ভঙ্গ, ১১ মাসে এলো সাড়ে ২৭ বিলিয়ন ডলার

দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি রেমিট্যান্স (প্রবাসী আয়) সুখবর দিয়েই চলেছে। আগের সব রেকর্ড ভেঙে চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে গড়েছে নতুন মাইলফলক।এই সময়ে প্রবাসী আয় এসেছে ২৭ দশমিক ৫১ বিলিয়ন বা দুই হাজার ৭৫০ কোটি ৭০ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৮ দশমিক ৭০ শতাংশ বেশি। গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২১ দশমিক ৩৭ বিলিয়ন বা দুই হাজার ১৩৭ কোটি ৪০ লাখ ডলার।  

রোববার (১ জুন) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুসারে, এর আগে একক বছর হিসেবে এত বেশি প্রবাসী আয় কখনো আসেনি। ২০২০-২১ অর্থবছরে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে প্রবাসীরা দেশে ফিরে আসছিলেন। যারা দেশে ফিরে আসতে পারেননি তারাও সব সঞ্চয় দেশে পাঠিয়েছিলেন। সে বছর প্রবাসী আয় এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। আর ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় এসেছিল দুই হাজার ৩৯১ কোটি ২২ লাখ ডলার। চলতি বছরের ১১ মাসেই দুই হাজার ৭৫০ কোটি ডলার আসার মধ্য দিয়ে আগের সব রেকর্ড ভেঙে গেল।

একক মাস হিসেবে মে মাসে প্রবাসী আয় আসার ধারা ঊর্ধ্বমুখী। উল্লিখিত এ মাসে প্রবাসী আয় এসেছে ২৭৫ কোটি ৭ লাখ ডলার। যা আগের বছরের মে মাসের চেয়ে ৩১ দশমিক ৭০ শতাংশ বেশি। ওই বছরের মে মাসে এসেছিল ২২৫ কোটি ৫০ লাখ ডলার।  

তবে চলতি অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। একক মাস হিসেবে এটিই সর্বোচ্চ প্রবাসী আয়।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প