রেমিট্যান্সে নতুন রেকর্ড, ২৬ দিনে এলো ২৯৪ কোটি ডলার

একক মাস হিসাবে রেমিট্যান্স পাঠাতে সব রেকর্ড ভাঙলো চলতি বছরের মার্চে।

ঈদুল ফিতরের আগে চলতি মাসের ২৬ দিনে দেশে প্রবাসী আয় এলো ২৯৪ কোটি ৫০ লাখ ডলার।প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে যা বাংলাদেশি মুদ্রায় ৩৬ হাজার ২২৩ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান।

তথ্যানুযায়ী, আগের বছরের মার্চের ২৬ দিনে প্রবাসী আয় এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার। চলতি মাসের ২৬ দিনে প্রবৃদ্ধির হয়েছে ৮২ শতাংশ।

রোজার মাসে প্রবাসীরা দেশে বেশি রেমিট্যান্স পাঠায়। দেশে পরিজনদের বাড়তি খরচ মেটাতে বেশি প্রবাসী আয় পাঠায়। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে অন্য যেকোনো মাসের চেয়ে বেশি প্রবাসী আয় পাঠিয়েছে।

এর আগে উল্লেখযোগ্য প্রবাসী আয় এসেছিল ২০২৪ সালের ডিসেম্বরে, যা ছিল ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ ডলার, একই বছরের জুনে এসেছে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার এবং ২০২০ সালের জুলাইয়ে এসেছে ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে (২৬ দিন) এলো দুই হাজার ১৪৩ কোটি ৩৭ লাখ ডলার। আগের ২০২৩-২৪ পুরো অর্থবছরে এসেছে দুই হাজার ৩৯২ কোটি ১২ লাখ ডলার এবং তার আগের বছর প্রবাসী আয় এসেছিল দুই হাজার ১৬১ কোটি সাত লাখ ডলার।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের