রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরলো উইন্ডিজ ,হোল্ডারের রেকর্ড

জয়ের জন্য শেষ ওভারে দরকার ৮ রান, হাতে ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের মতো দলের কাছে এই লক্ষ্য মোটেও কঠিন নয়। তবে প্রতিপক্ষ দল আনপ্রেডিক্টেবল নামে খ্যাত পাকিস্তান ও সেই দলে শাহিন শাহ আফ্রিদির মতো একজন অভিজ্ঞ ও ডেথ ওভার স্পেশালিস্ট থাকলে এই ম্যাচও কঠিন হয়ে যেতে পারে, সেটি বুঝলো উইন্ডিজও। যদিও জয় হাতছাড়া হয়নি ক্যারিবীয়দের।

ওভারের প্রথম ৫ বলে মাত্র ৪ রান দেন শাহিন, তুলে নেন রোমারিও শেফার্ডের উইকেটও। ফলে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ৩ রানের। অর্থাৎ জিততে হলে লাগবে বাউন্ডারি। শেষ বলে পাকিস্তানকে হতবাক করে দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে চার হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করে ফেলেন জেসন হোল্ডার।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে টানা ৬ হারের পর প্রথম জয় পেল ক্যারিবীয়রা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয়দের ১৪ রানে হারিয়েছিল পাকিস্তান।

আগে ব্যাট করে ৯ উইকেটে ১৩৩ রান করে পাকিস্তান। হাসান নওয়াজ ২৩ বলে ৪০, অধিনায়ক সালমান আলি আগা ৩৩ বলে ৩৮, ফখর জামান ১৯ বলে ২০ রান করেন।

লক্ষ্য তাড়ায় উইন্ডিজের হয়ে ২০ বলে ২৮ রান করেন গুদাকেশ মতি, অধিনায়ক শাই হোপ ৩০ বলে ২১, রস্টন চেজ ও হোল্ডার ১৬ রান করে নেন।

ক্যারিবীয়দের হারের বৃত্ত ভাঙার দিনে রেকর্ড করেছেন হোল্ডার। মাত্র ১৯ রানে ৪ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তিনি।

৭৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৮১ উইকেট শিকার করেছেন হোল্ডার। ৭৮ উইকেট নিয়ে এতদিন সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ডটি নিজের কাছে রেখেছিলেন ডোয়াইন ব্রাভো।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!