রুটের পর ব্রুকের ডাবল সেঞ্চুরি, ভাঙলো ৪০ বছরের রেকর্ড

মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রানের বিশাল সংগ্রহ গড়েও স্বস্তিতে নেই পাকিস্তান। ৩ উইকেটেই ওই সংগ্রহ পার করে এখন বড় লিডের পথে ইংল্যান্ড।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ দিনের প্রথম সেশনে ৩ উইকেটে ৬৫৬ রান তুলেছে ইংলিশরা। তাদের লিড এখন ১০০ রানের।

চতুর্থ উইকেটে জো রুট আর হ্যারি ব্রুক এরই মধ্যে ৪০০ রানের জুটি গড়ে ফেলেছেন। দুজনই করেছেন ডাবল সেঞ্চুরি। রুট ২৫৮ আর ব্রুক ২১৭ রানে অপরাজিত আছেন।

ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে এক ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরির সর্বশেষ ঘটনা ৪০ বছর আগের। ১৯৮৫ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে জোড়া ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গ্রায়েম ফয়লার এবং মাইক গেটিং। রুট-ব্রুক সেই রেকর্ড ভাঙলেন।

রুটের টেস্ট ক্যারিয়ারে এটি ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে তার চেয়ে বেশি ডাবল সেঞ্চুরি আছে কেবল ওয়ালি হ্যামন্ডের।

২৫ বছর বয়সী হ্যারি ব্রুক এরই মধ্যে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে ফেলেছেন। সবশেষ তার ক্যারিয়ারসেরা ইনিংসটি ছিল ১৮৬ রানের।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প