রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ

ফিফা ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ। ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার আজ ইনস্টাগ্রাম বার্তায় জানিয়েছেন, শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই সান্তিয়াগো বার্নাব্যুতে তার শেষ ম্যাচ। 

২০১২ সাল থেকে ১৩ বছরে রিয়ালের হয়ে ৬টি চ্যাম্পিয়নস লিগ ও ৪টি লা লিগাসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন লুকা মদ্রিচ। রিয়ালের জার্সিতে ৫৯০ ম্যাচ খেলে খেলেছেন তিনি। 

মদরিচ লিখেছেন, ‘এসেছিলাম বিশ্বের সেরা ক্লাবের জার্সি পরার আশা এবং বড় কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু এরপর যা ঘটেছে তা আমি কখনো কল্পনাও করিনি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার ফুটবলজীবন এবং ব্যক্তিজীবন—উভয়ই বদলে দিয়েছে।’

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো যখন তুমুল প্রতিদ্বন্দ্বিতায় একের পর বর্ষসেরার খেতাব জয় করছিলেন, তখন দুজনের বাইরের কেউ হিসেবে ২০১৮ সালে ব্যালন ডি’অর জেতেন মদরিচ।

ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার লিখেছেন, ‘এই কয়েক বছরে আমি অসাধারণ সব মুহূর্ত কাটিয়েছি। যা অসম্ভব মনে হতো, এমন সব প্রত্যাবর্তন, ফাইনাল, উদযাপন, আর বার্নাব্যুতে জাদুকরী সব রাত… আমরা সব কিছু জিতেছি, আর আমি খুবই সুখী ছিলাম। খুব, খুবই সুখী।’

সমর্থকদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে মদ্রিচ লিখেছেন, ‘আমি কখনোই ভুলব না প্রতিটি করতালি, প্রতিটি ভালোবাসার বহিঃপ্রকাশ, যা আপনারা আমাকে দিয়েছেন। আমি বিদায় নিচ্ছি পূর্ণ হৃদয়ে। গর্বে, কৃতজ্ঞতায় এবং ভুলে না যাওয়ার মতো স্মৃতিতে পরিপূর্ণ এক হৃদয় নিয়ে। যদিও ক্লাব বিশ্বকাপের পর আমি আর এই জার্সি গায়ে মাঠে নামব না, তবুও আমি চিরকাল রিয়াল মাদ্রিদের একজন সমর্থক হয়ে থাকব।’

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী