রিয়ালকে স্তব্ধ করে ১১ বছর পর সেল্টার জয়

জয়ে ফেরার পর অপ্রত্যাশিত এক পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে ৯ জনের রিয়ালকে ২-০ ব্যবধানে হারিয়েছে সেল্টা ভিগো।

রোববার (৭ ডিসেম্বর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সমর্থকদের সামনে নাজেহাল হয়েছে রিয়াল। দুই গোল হজমের পাশাপাশি লাল কার্ডও দেখেছে রিয়ালের দুজন – ফ্রান গার্সিয়া, কারেরাস।

সেল্টার বিপক্ষে এই পরাজয়ে শেষ ৫ লা লিগা ম্যাচে জয় রিয়ালের জয় মাত্র একটি। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান বেড়েছে ৪ পয়েন্ট। আগামী ১০ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে রিয়াল। সেই ম্যাচের আগে এমন পরাজয়ে চাপ বেড়েছে কোচ জাবি আলোনসোর ওপর।

শীষ্যদের পারফরম্যান্সে অখুশি আলোনসো বলেন, ‘আমরা সবাই রাগান্বিত, স্পষ্টতই এটি সেই ম্যাচ ছিল না যা আমরা চেয়েছিলাম, ফলাফলও সেই রকম হয়নি। আমাদের যত দ্রুত সম্ভব পাতা উল্টে ফেলার চেষ্টা করতে হবে। এটা কেবল তিন পয়েন্ট। আমাদের চ্যাম্পিয়ন্স লিগে সিটির বিপক্ষে ম্যাচ আছে যেখানে আমরা প্রতিক্রিয়া দেখাতে পারি, এবং এই স্মৃতিটা দূর করতে পারি।’

প্রথমার্ধে গোলের দেখা পায়নি দুই দলের কেউই। দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফেরার ৭ মিনিট পরই বদলি নামা উইলিয়ট সুইডবার্গ ঝলক দেখান। আদায় করে নেন চলমান মৌসুমে লা লিগায় তার প্রথম গোল। ফলে ৫৪ মিনিটে এগিয়ে যায় সেল্টা।

গোল হজম করার পর ৬৪ মিনিটে আরও বিপদ বাড়ে স্বাগতিকদের। এক মিনিটের ব্যবধানে দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান গার্সিয়া। ফল মাঠে তখন রিয়ালের একজন কম ১০ জন।

ম্যাচের শেষদিকে ৯২ মিনিটে রিয়ালের খেলোয়াড় কমে নেমে আসে ৯ জনে। আলভারো কারেরাস। তিনি দ্রুত সময়ে দেখেন দুটি হলুদ কার্ড। একটি আপত্তি জানানোয়, আরেকটি অশোভন আচরণের জন্য।

কারেররাসের মাঠ ছাড়ার পর প্রথম গোল করা সুইডবার্গ নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি আদায় করে নিয়ে স্তব্ধ করে দেন ৯৪ মিনিটে। তখন অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটের খেলা চলছিল। ফিরে আসার আরকোনো পথই খোলা ছিল না রিয়ালের।

২০১৪ সালের মে মাসের পর প্রথমবার মাদ্রিদকে হারালো সেল্টা। কাটলো মাদ্রিদের বিপক্ষে ২২ ম্যাচের জয়ের খরাও।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের