রিয়াদে চার দিনব্যাপী বাংলাদেশ উৎসব সম্পন্ন

নাচ, গান, সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ উৎসব সম্পন্ন হয়েছে। চার দিনব্যাপী এই উৎসব সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা হয়ে উঠেছিল।

সৌদি সরকারের উদ্যোগে আয়োজিত ‘গ্লোবাল হারমনি’ প্রোগ্রামের রিয়াদ সিজনের শেষ দিনে শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় বাংলাদেশি শিল্পী আসিফ আকবর। উপস্থিত দর্শক-শ্রোতাদের জন্য তিনি নিজের বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন।

শুক্রবার উৎসবের শেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও অংশ নেন শিল্পী আকাশ মাহমুদ, ইশরাত জাহান জুই, পুষ্পিতা মিত্র, ডিজে তুরিন প্রমুখ।

Ryad
রিয়াদে আয়োজিত বাংলাদেশ উৎসবে আগত প্রবাসীরা

গত ১১ নভেম্বর থেকে শুরু হয় চার দিনব্যাপী বাংলাদেশ উৎসব। সৌদি সরকারের গ্লোবাল হারমনি উদ্যোগের অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসব রিয়াদ সিজন হিসেবে পরিচিত।

উৎসবের শেষ দিনে বাংলাদেশের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে দর্শক-শ্রোতাদের। রিয়াদের আল-সুওয়াইদি পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে একটি প্যারেড শো’র আয়োজন করা হয়।

উৎসবে কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন ও বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন ছিল। চার দিনব্যাপী অনুষ্ঠান শুক্রবার শেষ হয়।

সৌদি আরবের মিডিয়া মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের ভিশন- ২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় ‘জীবনের গুণমান’ কর্মসূচির অংশ হিসেবে ‘গ্লোবাল হারমনি’ ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য   সৌদি আরবের বাসিন্দাদের বৈচিত্র্যময় জীবনধারা, সামাজিক ও বিনোদনমূলক কার্যকলাপ, অর্থনীতিতে অবদান, সাফল্যের গল্প এবং সৌদি সমাজের  সাংস্কৃতিক একত্রীকরণ তুলে ধরা।

সৌদি শহরগুলোতে জীবনযাত্রার মান উন্নত করার জন্য সরকারি-বেসরকারি খাতের প্রচেষ্টাকেও তুলে ধরা হবে। উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় এই  ইভেন্টের আয়োজন করেছে। এই ইভেন্ট গত ২ নভেম্বর থেকে শুরু হয়েছে।

রিয়াদে এবার দ্বিতীয় বারের মতো এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ বছর গ্লোবাল হারমনিতে ১৪টি দেশের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিশর, উগান্ডা, ইয়েমেন, সুদান, সিরিয়া, ইথিওপিয়া প্রভৃতি দেশ এবার গ্লোবাল হারমনিতে  অংশ নিচ্ছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের উৎসব চলবে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প