রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি থেকে সরে যেতে পারে যুক্তরাষ্ট্র

রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে খুব শিগগির স্পষ্ট অগ্রগতির ইঙ্গিত না পেলে এ প্রচেষ্টা থেকে সরে দাঁড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর বিবিসির। 

মার্কো রুবিও বলেন, আমরা এ প্রচেষ্টা সপ্তাহের পর সপ্তাহ বা মাসের পর মাস চালিয়ে যেতে পারি না। এখন খুব দ্রুতই আমাদের বুঝতে হবে—আমি বলছি, কয়েক দিনের মধ্যেই বোঝা দরকার—এই চুক্তিটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্ভব কি না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) খুবই আন্তরিক। তিনি এ বিষয়ে অনেক সময় ও পরিশ্রম ব্যয় করেছেন…এটি গুরুত্বপূর্ণ, তবে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোর দিকেও সমান বা আরও বেশি মনোযোগ প্রয়োজন।

রুবিও এমন এক সময়ে এই সতর্কবার্তা দিলেন যার ঠিক আগে, ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় কিছু অগ্রগতির ইঙ্গিত মিলেছে। গতকাল বৃহস্পতিবার ট্রাম্প বলেন, তিনি আশা করছেন, আগামী সপ্তাহে ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবেন, যার ফলে যুক্তরাষ্ট্র সে দেশের খনিজ সম্পদে প্রবেশাধিকার পাবে।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে এ ধরনের একটি চুক্তির চেষ্টা ভেস্তে যায়। সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লে তা ভেস্তে যায়।

প্যারিসে অনুষ্ঠিত আলোচনার পর রুবিও বলেন, যুক্তরাষ্ট্র শান্তিচুক্তির রূপরেখায় ‘উৎসাহব্যঞ্জক সাড়া’ পেয়েছে। জেলেনস্কির দপ্তর আলোচনাকে ‘গঠনমূলক ও ইতিবাচক’ বলে মন্তব্য করেছে। রুবিওর এ বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, বিভিন্ন ভূরাজনৈতিক সংকট মেটানোর চেষ্টায় পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় হোয়াইট হাউসে হতাশা বাড়ছে।

রুবিও জানান, প্যারিস বৈঠকের পর তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেছেন এবং বৈঠকটি গঠনমূলক হয়েছে বলে তাকে জানিয়েছেন। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির রূপরেখার ‘কিছু অংশ’ তাকে অবহিত করেছেন বলেও জানান রুবিও।

রুবিও বলেন, শান্তিচুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে, তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি এমনভাবে মীমাংসা করা সম্ভব ‘যেটা সবার জন্য গ্রহণযোগ্য’। তবে আরও বড় কিছু চ্যালেঞ্জ আছে যেগুলো নিয়ে আমাদের এখনই ভাবতে হবে—এই স্বল্প সময়ে আদৌ কোনো অগ্রগতি সম্ভব কি না।

রুবিও বলেন, কেউ বলছে না যে, এটি ১২ ঘণ্টার মধ্যেই হয়ে যাবে। তবে আমরা জানতে চাই—দুই পক্ষের অবস্থান কতটা দূরে এবং সেই ব্যবধান আদৌ কমানো সম্ভব কি না, অন্তত আমাদের হাতে যে সময় আছে তার মধ্যে সামান্য হলেও কিছু অগ্রগতি দেখা যায় কি না।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট