রাশিয়ায় সেতু ধসে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৭

ইউক্রেন সীমান্তের কাছাকাছি রাশিয়ার ব্রিয়ান্স্ক অঞ্চলে একটি মহাসড়কের সেতু ভেঙে রেললাইনের ওপর পড়ে গেলে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৩১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

রাশিয়ার জরুরি সেবাবিভাগ জানায়, সেতুটি ধসে পড়ার সময় নিচ দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী ট্রেনের ওপর কয়েকটি ভারী ট্রাক পড়ে যায়। এতে ট্রেনের লোকোমোটিভ ও একাধিক বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ মে) রাতে ব্রিয়ান্স্কের ভিগোনিচস্কি জেলায়, যখন ট্রেনটি ক্লিমোভো শহর থেকে মস্কোর দিকে যাচ্ছিল।

স্থানীয় গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আহতদের সবাইকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রণালয় জানিয়েছে, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।  

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ট্রেনের ধ্বংসস্তূপের মধ্যে যাত্রীরা একে অপরকে সাহায্য করে বেরিয়ে আসছেন।

মস্কো রেল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পরিবহন কার্যক্রমে ‘অবৈধ হস্তক্ষেপের’ কারণে সেতুটি ধসে পড়েছে। এ নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে মস্কোর আন্তঃআঞ্চলিক পরিবহন প্রসিকিউটর অফিস।

ঘটনার পর যাত্রীদের কাছের এক স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের গন্তব্যে পৌঁছে দিতে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, জানিয়েছে মস্কো রেলওয়ে।

ঘটনাস্থল ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত, যা ঘটনার প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পাচ্ছে। উদ্ধার কাজ চালাতে অতিরিক্ত জরুরি কর্মী, যন্ত্রপাতি ও রাতে কাজ চালানোর জন্য আলো সরঞ্জাম পাঠানো হয়েছে বলে জানায় রুশ বার্তা সংস্থা তাস।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প