রাশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, চিলির উপকূলজুড়ে সুনামি সতর্কতা

রাশিয়ার প্রত্যন্ত কামচাটকা অঞ্চলে ক্লুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এর আগে ওই অঞ্চলে একটি ভূমিকম্প অনুভূত হয়। রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, দেশটির বিজ্ঞান অ্যাকাডেমির ভূতাত্ত্বিক বিভাগের স্থানীয় শাখা এই অগ্ন্যুৎপাতের তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি, তবে আগ্নেয়গিরির অবস্থা নজরদারির মধ্যে রয়েছে।

এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ চিলির উপকূলীয় এলাকাগুলোতে সুনামির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেড জানিয়েছে, উত্তরাঞ্চলের আরিকা ও পারিনাকোটা অঞ্চল থেকে দক্ষিণের মাগালানেস পর্যন্ত উপকূলবর্তী সকল পৌরসভায় এই সতর্কতা জারি করা হয়েছে।

এক বিবৃতিতে সেনাপ্রেড জানিয়েছে, এই রেড অ্যালার্ট ঘোষণার অর্থ হচ্ছে- ঘটনার ব্যাপকতা ও তাৎপর্য বিবেচনায় রেখে প্রয়োজনীয় ও বিদ্যমান সব ধরনের সম্পদ ও জনবল সক্রিয় করা হবে। পাশাপাশি, সংস্থাটি স্থানীয় দলগুলোকে উপকূলীয় এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

চিলির শিক্ষা মন্ত্রণালয় উপকূলীয় আরিকা, পারিনাকোটা ও লস লাগোস অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এই দুটি ঘটনাই ভূতাত্ত্বিক অস্থিরতার প্রেক্ষাপটে ঘটেছে ও পরিস্থিতি ঘিরে সংশ্লিষ্ট দেশগুলোতে উচ্চ সতর্কতা জারি রয়েছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!