রানি-কাজলের প্রিয় মানুষটি অভিনেতা দেব মুখোপাধ্যায় আর নেই

বলিউডের মুখার্জি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মারা গেছে অভিনেতা দেব মুখোপাধ্যায়। বর্তমান প্রজন্মের কাছে তিনি কাজল-রানির প্রিয় চাচা হিসেবে পরিচিত। তিনি নির্মাতা অয়ন মুখোপাধ্যায়ের বাবা। পুরো মুখার্জি পরিবারকে এতদিন বাড়ির কর্তা হিসেবে আগলে রেখেছিলেন। আজ (১৫ মার্চ) তিনি অনন্তের পথে পাড়ি জমালেন দেব মুখোপাধ্যায়।

জানা গেছে, মাস খানেক ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন দেব মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৮৩ বছর। আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আজই দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে জুহুর পবনহংস শ্মশানে।

রানি-কাজলের পাশাপাশি অজয় দেবগণ, তনুজা, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রারা তার শেষকৃত্যে যোগ দেবেন। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কাছে রণবীর-আলিয়া বরাবরই পরিবারের মতো। জানা গেল, এই কঠিন সময়ে বাবার মৃত্যুশোকে মূহ্যমান অয়নকে তারাই সান্ত্বনা দিচ্ছেন। বিকেলে শেষকৃত্যেও যাওয়ার কথা তাদের।

দেব মুখোপাধ্যায় বলিউডে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন । ‘আঁশু বন গ্যয়ে ফুল’, ‘অভিনেত্রী’, ‘দো আঁখে’, ‘বাতো বাতো মে’, ‘কামিনে’, ‘গুদগুদি’র মতো সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। ছেলে অয়নও স্বনামধন্য পরিচালক। জীবনের শেষ দিন পর্যন্ত চলচ্চিত্র পরিবারের সদস্য দেব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের