রাজধানীর পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত

রাজধানীর পল্লবী থানার সামনে নাশকতাকারীদের নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। তার নাম মো. নুর ইসলাম।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পল্লবী থানা-সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং থানার গেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে এবং মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণে সেখানে দায়িত্বে থাকা পল্লবী থানার এএসআই নুর ইসলাম আহত হন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, বুধবার রাতে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের গেটের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিএমপি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হয়েছে।

নগরবাসীর উদ্দেশে ডিএমপি জানায়, এ ধরনের অসামাজিক ও হীন কর্মকাণ্ডকারীদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে কাছের থানায় বা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হচ্ছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর