রাইজিং স্টার এশিয়া কাপ ভারতকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

রাইজিং স্টার এশিয়া কাপে ৪০ বল ও ৮ উইকেট হাতে রেখে ভারত ‘এ’ দলকে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে পাকিস্তান ‘এ’ দল। পাকিস্তানের বোলিংয়ের সামনে ১৯ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় ভারত।

এই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩.২ ওভারেই সেটি টপকে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান ‘এ’ দল। জাতীয় দলের মতো এখানেও টসের সময় হাত মেলাননি পাকিস্তানের অধিনায়ক ইরফান নিয়াজি এবং ভারতের অধিনায়ক জিতেশ শর্মা।

গতকাল (রোববার) পাকিস্তানের আমন্ত্রণে ব্যাটিং করতে ভালো শুরু করে ভারত। বৈভব সূর্যবংশি ৩ ছক্কা ও ৫ চারে খেলেন ২৮ বলে ৪৫ রানের ইনিংস। ২০ বলে ৩৫ রান করেন নমন ধীর। এই দুজন ছাড়া আর কারো ব্যাটে সেভাবে রান আসেনি।

পাকিস্তানের হয়ে পেসার শহিদ আজিজ ৩ উইকেট শিকার করেন ২৪ রান খরচায়। ২টি করে উইকেট নেন সাদ মাসুদ ও মাজ সাদাকত।

লক্ষ্যটা সহজই ছিল পাকিস্তান ‘এ’ দলের জন্য। দায়িত্ব নিয়ে ব্যাটাররা সঠিকভাবে পালনও করেছেন। ৪ ছক্কা ও ৭ চারে ৪৭ রান করেন ওপেনার মাজ সাদাকত। ১৬ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ ফাইক। ম্যাচসেরা হন পাকিস্তানের মাজ সাদাকত।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স