রহস্যময় ছবি দিয়ে ‘নতুন ময়দানে’ সাক্ষাতের ইঙ্গিত সালমান খানের

সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় পোস্ট দিয়েছেন বলিউড মেগাস্টার সালমান খান। সে ছবির মাধ্যমে ‘নতুন ময়দানে’ সাক্ষাতের ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।

শুক্রবার (১ আগস্ট) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় ছবি আপলোড করেন সালমান। ছবিতে দেখা যায়, সামনে থাকা হাজারো জনতার উদ্দেশে রাজনীতিবিদদের মতো হাত নাড়াচ্ছেন এক যুবক।

ছবিতে যুবকের মুখ দেখা যায়নি। কারণ ছবিতে যুবকের পেছনের অংশ দেখা যাচ্ছিল। কিন্তু যুবকের হাতে ছিল সেই বিখ্যাত ব্রেসলেট, যেটি সালমান খান সব সময় তার হাতে পরেন।

এনিমেটেড ছবিটির ক্যাপশনে সালমান লেখেন,

দেখা হবে নতুন ময়দানে।

এ পোস্টের পরই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ভক্তরা ব্রেসলেট দেখে দাবি করেন যুবকটি সালমান খান। আর ক্যাপশন দেখে নেটিজেনরা অনুমান করছেন, রাজনীতিতে নাম লিখিয়েছেন অভিনেতা।

তবে অনুমান মুহুর্তেই ভেঙে দেয় ‘বিগ বস ১৯’ -এর একটি টিজার। সদ্য প্রকাশ্যে আসা ওই টিজারে দেখা যায় সালমানকে। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ঠিক অ্যানিমেটেড ছবির পোশাকে টিজারে হাজির হন তিনি।

‘বিগ বস ১৯’ -এর টিজারে সালমান বলেন,

বন্ধু এবং শত্রু সাবধান কারণ এবার পরিবারের সদস্যদের সরকার চলবে।

এ ঘোষণা নিশ্চিত করে যে, সালমান কোনো রাজনৈতিক ময়দানে নামছেন না, বরং ‘বিগ বস’-এর নতুন সিজনে নতুন চমক নিয়ে আসছেন।

আগামী ২৪ আগস্ট থেকে জিও হটস্টার এবং কালারসে ‘বিগ বস ১৯’রিয়্যালিটি শো সম্প্রচারিত হবে। জিও হটস্টারে রাত ৯টায় এবং কালারসে রাত ১০:৩০টায় দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। 

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!