রংপুরে তারেক রহমানের জনসভাস্থল জনসমুদ্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাতে শুক্রবার রংপুরে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমন ও নির্বাচনি জনসভাকে ঘিরে রংপুরে প্রস্তুত মঞ্চ ও মাঠ। সেই সঙ্গে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

তিনি বগুড়া থেকে রংপুরে আসার পথে কয়েকটি পথ সভায় বক্তব্য রাখেন।

তারেক রহমানের সফরকে ঘিরে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে। রংপুর মহানগর কমিটি আহ্বায়ক সামসুজ্জামান সামু জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সফর রংপুরের নেতাকর্মীদের জন্য বড় উৎসাহ হিসেবে কাজ করবে। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সভায় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রংপুর-১ আসনের মোকাররম হোসেন সুজন, রংপুর-২ মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনের সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী ও রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম উপস্থিত রয়েছেন।

দলের রংপুর জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, দলের চেয়ারম্যানের আগমনে উজ্জীবিত নেতাকর্মীরা। তেমনি সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

নিরাপত্তার বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভার জন্য মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছেন। জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একাধিক টিম কাজ করছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি বাড়ানো হয়েছে।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি