যে শর্ত মানলে ফের ইসরাইলে অস্ত্র রপ্তানি করবে জার্মানি

ইসরাইলে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। আগামী ২৪ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে দেশটি ইসরাইলে আবারও অস্ত্র পাঠানো শুরু করবে। তবে জার্মানি জানিয়েছে, এ সিদ্ধান্ত গাজা যুদ্ধবিরতি কার্যকর ও বৃহৎ পরিসরে মানবিক সহায়তা প্রদানের ওপর নির্ভর করবে।

জার্মানি বলছে, গাজায় স্থিতিশীল যুদ্ধবিরতি ও সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস বলেন, ১০ অক্টোবর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। পাশাপাশি টেকসই শান্তির প্রচেষ্টা ও গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি পাওয়ার বিষয়টিও এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। 

তিনি জানান, প্রতিটি অস্ত্রের রপ্তানি অনুমোদন কেস-টু-কেস বা আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নেবে বার্লিন।

সরকারের আরেক মুখপাত্র জানান, ইসরাইল ও হামাসের মধ্যে বর্তমান যুদ্ধবিরতিই এই সিদ্ধান্তের মূল ভিত্তি। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, সংশ্লিষ্ট সবপক্ষ যুদ্ধবিরতির চুক্তি মেনে চলবে, বিশেষ করে যুদ্ধবিরতি বজায় রাখবে। যার অর্থ, বৃহৎ পরিসরে মানবিক সহায়তা প্রবাহ অব্যাহত রাখতে হবে এবং পুরো প্রক্রিয়া যেন চুক্তি অনুযায়ী সুশৃঙ্খলভাবে এগোয়, তা নিশ্চিত করতে হবে। 

এর আগে গাজা যুদ্ধের কারণে গত ৮ আগস্ট জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইসরাইলে সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধের নির্দেশ দেন। ইসরাইল পূর্ণমাত্রার স্থল অভিযান ও গাজায় সহায়তা সরবরাহ বন্ধের ঘোষণা দিলে বার্লিন এই নিষেধাজ্ঞা আরোপ করে।

এদিকে, ইউরোপীয় মানবাধিকার সংস্থা ইসিসিএইচআর অভিযোগ করে আসছে, জার্মানির এসব অস্ত্র রপ্তানি আন্তর্জাতিক চুক্তি, বিশেষ করে গণহত্যা প্রতিরোধবিষয়ক জেনেভা কনভেনশন লঙ্ঘন করে। 

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর