যে নতুন ‘অস্ত্র’ বিধ্বংসী রূপে ফেরাল বাবরকে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে বহুদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন বাবর আজম। তবে তিনি শুধু ফেরেনইনি, রাজসিকভাবে নিজেকে আবার অধিষ্ঠিত করেছেন ‘সিংহাসনে’, একাধিক বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন।

তবে বাবরের সেরা রূপটা দেখা গেছে শেষ ম্যাচে। ৪৭ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংসে দলকে এনে দিয়েছিলেন ২-১ ব্যবধানে সিরিজ জয়। প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়লেও এই ইনিংসে ভর করে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে পাকিস্তান।

এমন ইনিংস বাবর আগেও অনেক খেলেছেন। টি-টোয়েন্টিতে সেঞ্চুরিও আছে তার। কিন্তু সবশেষ এই ইনিংসটা একটু আলাদাই ছিল।

বাবরকে সব সময়ই দেখা যায় ক্লাসিক কাভার ড্রাইভ আর স্ট্রেইট ব্যাট শটে রান করতে। অপ্রথাগত শটে তাকে খুব একটা রান করতে দেখা যেত না আগে। কিন্তু এবার দেখা গেল। টি-টোয়েন্টি ক্রিকেটে গুরুত্বপূর্ণ এক অস্ত্র হলো সুইপ শট, যেখানে আগে তিনি তেমন স্বচ্ছন্দ ছিলেন না। শনিবার রাতের ম্যাচে দৃশ্যটা বদলে গেল একেবারে। একাধিকবার কার্যকর সুইপ খেলেছেন বাবর, যেগুলো থেকেও এসেছে অনেক রান।

 বিষয়টা চোখে পড়েছে পাকিস্তানের বর্তমান অধিনায়ক সালমান আলি আগারও। সালমান বলেন, ‘সেই সুইপ শট, যা সাধারণত তার সঙ্গে মেলে না, আজ তাকে অনেক রান এনে দিয়েছে। সে জানে, বড় খেলোয়াড় হিসেবে নিজের খেলা আরও উন্নত করতে হবে। আমি সত্যিই আশা করি, ভবিষ্যতে আমরা এমন বাবরকেই দেখব। কারণ সে যদি এমন পারফর্ম করে, আমরা অবশ্যই ম্যাচ জিতব। এটা আমাদের জন্য দারুণ বার্তা।’

সালমান আরও বলেন, ‘আমরা সবাই বাবরের জন্য খুব খুশি। পুরো দেশ তার ওপর গর্বিত। বড় ম্যাচে বড় খেলোয়াড়ই উঠে আসে। আজ বাবর সেটাই করেছে। আমি চাই, আগামী চার-পাঁচ বছর আমরা এই বাবরকেই দেখি।’

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর