যে ছবির জেরে দেশের পুরুষদের দুষলেন মাহি

‘আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত!’ নিউজ পোর্টাল সূত্রে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী সামিরা খান মাহির এমন মন্তব্য। কিন্তু কেন দেশের ‘বেশির ভাগ’ পুরুষকে দুষলেন এই টিভিতারকা?

সম্প্রতি ফেসবুকে একটি ছবি প্রকাশের পর তা নিয়ে উপহাসের শিকার হন মাহি। ছবিটিতে তার ভঙ্গিকে পর্নোতারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করা হয়েছিল। ফেসবুকে এ নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন অভিনেত্রী।

সবুজ ব্লেজার ও চশমায় অফিসিয়াল লুকের ছবিটিতে মাহিকে মনে হচ্ছে ‘বাংলাদেশের মিয়া খলিফা। রসিকতাচ্ছলে মিয়া খলিফার ছবির সঙ্গে কোনো এক ব্যক্তি পোস্ট করেছেন ছবিটি। জবাবে গত ১৪ আগস্ট ফেসবুকে মাহি লিখেছেন, ‘একজোড়া চশমা দেখে কারো কারো ভিন্নভাবে মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মাহি। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত!’ তিনি বলেন, ‘একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে। সেটা নিয়ে মানুষ নানান মন্তব্য করতেই পারে। কিন্তু এই ধরনের স্টুপিডিটি, অসভ্যতা তো মানা যায় না। এর আগে আমার বর্ণ নিয়ে, পরনের কাপড় নিয়েও অকারণ সমালোচনা, বিতর্ক তৈরি করল! এবার একটা গ্লাস, রিডিং গ্লাস! সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়। অনেকে বলছে, “মিয়া খলিফা, মিয়া খলিফা”। সে অন্য রকম, তার একটা পেশা আছে, তার জীবন আলাদা, সেই জীবনে সে কী করবে, না করবে, সেটা একান্ত তার সিদ্ধান্ত। সে থাকে অন্য একটা দেশে। তাকে নিয়ে তো আমাদের মাথাব্যথার কিছু নেই। সে কোনোভাবেই আমাদের কাছের কেউ না। আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না, কিন্তু তারা তুলনা করছে নেগেটিভ উপায়ে, এটাতেই আমার আপত্তি।’

তবে মাহি এও জানান যে, সামাজিক মাধ্যমে জনসাধারণের প্রতিক্রিয়া তার আত্মবিশ্বাসে এতটুকু প্রভাব ফেলে না। তিনি বলেন, ‘আমার আত্মবিশ্বাসে এগুলো মোটেও প্রভাব ফেলে না। কারণ, আমি আমার জীবনের সেরা সময়, খারাপ সময় দুটোই দেখেছি। যে পেশায় আমি আছি, এসব আমার কাছে ক্যারিয়ারের অংশ মনে হয়। এটা ভেবেছি, অনেক উন্নতি হলে একটা সময় অবনতিও আসবে।’

সম্প্রতি অবমুক্ত হয়েছে মাহি অভিনীত নাটক ‘বকুল ফুল’। নাটকটিতে প্রশংসিত হয়েছে তার অভিনয়। ‘খুশবু’ শিরোনামে একটি ধারাবাহিকের কাজ শুরু করেছেন তিনি।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের